পদপিষ্টের জেরে বাতিল অনুষ্ঠান, অবশেষে কুম্ভে গাওয়ার সুযোগ পেলেন ইমন চক্রবর্তী

সেইমতো পোশাকশিল্পী অভিষেক রায়ের কাছ থেকে একটি গেরুয়া শাড়ি ডিজাইনও করেছিলেন ইমন। তাঁর শাড়িতে লেখা ছিল মৃত্যুঞ্জয় মন্ত্র। মানানসই গয়নাও কিনেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুষ্ঠানের উদ্দেশ্যে এলাহাবাদ রওনা দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় রবি গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু মাঝপথেই বন্ধ হয়ে গেল ইমনের শো। কিন্তু ভাগ্যে থাকলে কুম্ভস্নান কে আটকাবে? চলতি মাসের গোড়ার দিকেই এলাহাবাদ যাওয়ার কথা ছিল ইমন চক্রবর্তীর। সেখানে পারফর্ম করবেন, গঙ্গাস্নান সারবেন, তারপর কলকাতায় ফিরবেন। সেটাই পরিকল্পনা ছিল তাঁর। সেইমতো পোশাকশিল্পী অভিষেক রায়ের কাছ থেকে একটি গেরুয়া শাড়ি ডিজাইনও করেছিলেন ইমন। তাঁর শাড়িতে লেখা ছিল মৃত্যুঞ্জয় মন্ত্র। মানানসই গয়নাও কিনেছিলেন। কিন্তু ইমনের যাওয়ার আগেই সর্বনাশ। তীর্থক্ষেত্রে ঘটে যায় পদপিষ্টের ঘটনা।

যার জেরে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত সরকারি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তাই শেষমেশ তীর্থযাত্রা বাতিল হয়ে যায় ইমনের। তাতে কি হয়েছে, কুম্ভস্নান যে ভাগ্যেই লেখা রয়েছে। স্বামী নীলাঞ্জন ঘোষ এবং নিজের গানের দল সঙ্গে নিয়ে কুম্ভে পৌঁছন ইমন চক্রবর্তী। অবশেষে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান করতে হয়েছে গতকাল। যেমনটা সাজবেন তিনি ভেবেছিলেন। ঠিক তেমনটা সেজেই বাইরের রাজ্যে পারফর্ম করলেন ইমন। একাধিক লোকগীতি, ভক্তিগীতি শোনালেন। কথায় আছে না, ভাগ্যে যা লেখা রয়েছে তা হবেই! অনুষ্ঠান শেষে কুম্ভে স্নান করলেন গায়িকা, স্বামীকে নিয়ে ডুব দিলেন। সেই মুহূর্ত সমাজমাধ্যমে বন্দী করেছেন ইমন চক্রবর্তী। সঙ্গে কুম্ভে অনুষ্ঠান করার অভিজ্ঞতাও জানালেন গায়িকার স্বামী নীলাঞ্জন।

জানালেন, কুম্ভে অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের লোকগীতি, ভক্তিগীতি শুনিয়েছেন ইমন। বাংলার কীর্তন ‘গৌরাঙ্গ রাই’, পঞ্জাবি লোকগীতি ‘ছল্লা’, রাজস্থানি লোকগীতি ‘চৌধরী’ সবটাই ছিল তাঁর প্রোগ্রামের অংশ হয়ে। সঙ্গে ভজনও গেয়েছেন ইমন। শ্রোতারা খুব আনন্দ পেয়েছেন। আর নদী থেকে দুই কিলোমিটার দূরে ইমনের অনুষ্ঠানের মঞ্চ ছিল। সেখানেই শিল্পীদের জমায়েত হয়েছিল। তারপর ত্রিবেণী সঙ্গমে স্নান সেরেছেন। সব মিলিয়ে দারুণ এনজয় করেছেন তাঁরা মহাকুম্ভে। তবে মেলায় কোটি কোটি লোক উপস্থিত হয়েছিলেন। ফলে, জল বা রাস্তাঘাট পরিষ্কার ছিল না। রাতে প্রচুর আলোর ব্যবস্থা ছিল। তাই কোনও সমস্যায় পড়তে হয়নি তাঁদের। তবে সাধারণ মানুষ এবং সেলিব্রিটি ওখানে সবাই একাকার হয়েছিল।

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

বাড়িতে অপরিত্যক্ত জমি? এই গাছ লাগিয়ে কয়েক বছরেই মোটা টাকা আয়ের সুযোগ

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা