‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে মায়াপুরকে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। সেই লক্ষ্যেই ইসকন মায়াপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে মায়াপুরে পৌঁছে ইসকনের লোটাস ভবনে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী, নদিয়ার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, কেএমডিএ-র সিইও নিতিন সিংহানিয়া, দপ্তরের যুগ্মসচিব সুপ্রিয় অধিকারী, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের আধিকারিক এবং ইসকনের প্রতিনিধিরা। বৈঠকের পর মন্ত্রী জানান, মায়াপুরে তাঁর এটাই প্রথম সফর। ইসকন মন্দির সংলগ্ন প্রায় ৭০০-৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী টাউন এলাকা মিলিয়ে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র গড়ে তোলাই মূল লক্ষ্য। দেশ-বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর কথা মাথায় রেখে রাস্তাঘাট, নিকাশি, গণপরিবহণ, পানীয় জল, আলো এবং অন্যান্য নাগরিক পরিষেবার আধুনিকীকরণ করা হবে।

আরও পড়ুনঃ ‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

মন্ত্রীর বক্তব্য, পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় মায়াপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডাম্পিং গ্রাউন্ড ও আধুনিক নিকাশি পরিকাঠামোর ঘাটতি রয়েছে। ঘাট নির্মাণের কাজ নিয়েও প্রশ্ন ওঠে। জাতীয় স্তরের পরিকল্পনাবিদ ও স্থপতিদের দিয়ে উন্নয়নের পূর্ণাঙ্গ নকশা তৈরি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি নবদ্বীপকেও স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পরিকল্পিত ভাবে সাজানোর কথা জানান মন্ত্রী। তাঁর দাবি, মায়াপুর ও নবদ্বীপ-দুই এলাকাকেই পৃথক পরিকল্পনায় উন্নত করা হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল