স্বস্তি, আপাতত ইডির মুখোমুখি হচ্ছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ

স্বস্তির নিঃশ্বাস ফেললেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আপাতত রবিবার ইডির জেরার মুখোমুখি হচ্ছেন না বলিউডের এই অভিনেত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তির নিঃশ্বাস ফেললেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আপাতত রবিবার ইডির জেরার মুখোমুখি হচ্ছেন না বলিউডের এই অভিনেত্রীকে। রবিবার দুপুরেই দুবাইতে এক অনুষ্ঠানে যাওয়ার পথে আটক করা হয় জ্যাকলিন ফার্নান্ডেজকে। মুম্বই বিমানবন্দরের শুল্ক দফতরের তরফে আটক করা হয় জ্যাকলিনকে। তাঁকে জানানো হয়, ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির তরফে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জ্যাকলিনকে।

জানা যায়, আজ রাতেই দিল্লি নিয়ে যাওয়া হবে। সেখানেই ইডির দফতরে ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ আটক করে জিজ্ঞাসাবাদের পর আরবে যাওয়ার জন্য ছাড়া হয় জ্যাকলিনকে। অভিনেত্রীকে হয়ত আরব থেকে ফিরেই ফের ইডির জেরার মুখে পড়তে হতে পারে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা সর্বজনবিদিত। কিন্তু সেই সম্পর্কের কথা বারবার ইডির জেরার মুখে অস্বীকার করেন জ্যাকলিন। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় দু’বার মুম্বইয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন শ্রীলঙ্কার নাগরিক জ্যাকলিন। নিজের বয়ানও রেকর্ড করান তিনি।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। আর এই মামলায় বারবার জেরা করা হয়েছে জ্যাকলিনকে। কিন্তু সুকেশের সঙ্গে সম্পর্কের কথা বারবার অস্বীকার করেছেন জ্যাকলিন। মাঝেই সুকেশের সঙ্গে একাধিক অন্তরঙ্গতা ছবি সামনে এসেছে। সম্প্রতি জানা যায় সুকেশ তাঁকে মোটা অঙ্কের আর্থিক খরচ করে উপহার দিয়েছেন।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের