সিরিজে বাজিমাত, একেনবাবু এবার বড়পর্দায়

প্রথম সিরিজ থেকেই সফল একেনবাবু। তাই কি এবার সোজা ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড়পর্দায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁকে বারবার দেখলে প্রথম চোটে দর্শকের মনে হয় যেন সন্তোষ দত্তকে দেখছেন। এবারেও তার ব্যাতিক্রম হল না। সিরিজে বাজিমত করার পর এবার বড় পর্দায় আসতে চলেছেন একেনবাবু, এবার ‘দ্য একেন’। প্রথম সিরিজ থেকেই সফল একেনবাবু। তাই কি এবার সোজা ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড়পর্দায়? সেই প্রশ্ন থাকছেই। যদিও সিরিজ থেকে এভাবে বড়পর্দায় মুক্তি পাওয়া ছবির সংখ্যা বিরল। এপ্রসঙ্গে অনির্বাণ চক্রবর্তীর মত- মানুষ ভালো না বাসলে কিছুই করা সম্ভব হত না। এক বিশেষ সংবাদমাধ্যমকে একথাই বলেছেন পর্দার ‘একেন’।

কৌতুক, মজা, টানটান চিত্রনাট্য ও কনটেন্টে ভরপুর থ্রিলার সাসপেন্স নিয়ে অনির্বাণকে ‘একেন’ বলেই একপ্রকার মেনে নিয়েছেন দর্শক। অন্য চরিত্রে তিনি অভিনয় করলেও দর্শক তাঁকে একেনের চরিত্রের উপমা দিয়েই বোঝাতে চেয়েছেন। সন্তোষ ঘোষের অবয়বে দর্শক মনে জায়গা করে নিলেও সন্তোষ দত্ত হওয়ার স্পর্ধা অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর নেই বলেই জানিয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।  তবে ‘দ্য একেন’ -র ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক মনে সন্তোষ ঘোষের ছায়াই যে ঘোরাফেরা করছে তা বলাই বাহুল্য। সন্তোষ দত্তকেই যেন আবার ফিরে পেতে চলেছেন দর্শক। ছবির  ফার্স্টলুক দেখে তাই ঠাহর হবে। 

জানা যাচ্ছে, আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে এ ছবির শুটিং। গন্তব্য শৈলশহর। সেইখানেই দানা বাঁধবে নানা রহস্য। ‘দ্য একেন’-র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। জনপ্রিয় এই সিরিজের চতুর্থ সিজনের পরিচালক তিনিই। ছবির কাহিনীকার সুজন দাশগুপ্ত, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবির গানের দায়িত্বে রয়েছেন জয় সরকার, গানের কথা লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য। 

খাদ্যরসিক ‘একেন’ ভুলভাল প্রবাদ বলেn। মজা ও রসিকতার মাধ্যমে যেভাবে গোয়েন্দাবৃত্তি করেন ও গোপন কথা বার করে আনেন তা সত্যিই অভাবনীয়। এবার আর কী কী হতে চলেছে এই বিখ্যাত সিরজের বড়পর্দায় নতুন সংযোজন তাই দেখার। 

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি