Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের ধারাবাহিকে এন্ট্রি রূপান্তরকামী অভিনেত্রীর, সুযোগ দিলেন লীনা গঙ্গোপাধ্যায়

ও নিজেও এমনই মেয়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। সুজির অভিনয় দেখে আমার ভালও লাগে। এখানে কারও লিঙ্গ দেখে কাজের সুযোগ দেওয়া হয় না, এখানে প্রতিভা থাকলে কাজ মেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশনের অন্যতম চিত্রনাট্যকর বা লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। আর তিনি মানেই অন্য স্বাদের গল্প, সমাজকে অন্যভাবে দেখা। বরাবরই সমাজকে অন্য ধাঁচে দেখতে ভালোবাসেন লীনা গঙ্গোপাধ্যায়। মেয়েদের নিয়ে নতুন নতুন চিন্তা-ভাবনা, সমাজে মেয়েদের প্রতিষ্ঠার গল্পই তাঁর গল্পে স্থান পায়। সেই প্রমাণ বারবার মেলে তাঁর লেখা কাহিনী গুলিতে। এবার তিনি তাঁর ধারাবাহিকে স্থান দিলেন এক রূপান্তরকামী মহিলাকে। সদ্য শুরু হয়েছে, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। সেই ধারাবাহিকেই নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সুজি ভৌমিক। সুজি হলেন একজন রূপান্তরকামী নারী।

তাঁকে এর আগেও একজন রূপান্তরকামীদের চরিত্রে দেখেছিলেন। ‘ফিরকি’ ধারাবাহিকে তাঁর অভিনয় ছিল নজরকাড়া। কিন্তু এরপরে আর তেমনভাবে কাজের সুযোগ পাচ্ছিলেন না সুজি। এমনকি এই নিয়ে সুজি প্রশ্ন তুলেছিলেন যে, রূপান্তরকামীদের নিয়ে গল্প লেখা না হলে কি, তাঁরা সুযোগ পাবে না? এবার সেই উত্তরই দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। এবার এক্কা দোক্কা ধারাবাহিকে এক মহিলা নার্সের চরিত্রে ফিরে এলেন সুজি।

এই বিষয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমকে লীনা জানিয়েছেন, “ও নিজেও এমনই মেয়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। সুজির অভিনয় দেখে আমার ভালও লাগে। এখানে কারও লিঙ্গ দেখে কাজের সুযোগ দেওয়া হয় না, এখানে প্রতিভা থাকলে কাজ মেলে।” অন্য দিকে সুজিও জানিয়েছেন, “মনে হচ্ছে আমার এত দিনের লড়াই সার্থক। শুধু রূপান্তরকামীর চরিত্র ছাড়া আর সুযোগ পাব না, সেই ধারণা যে ভাঙতে পেরেছি, এটাতেই আমি খুশি।” এদিকে পোখরাজ এবং রাধিকার জীবনে ঝড় তুলতে এসেছেন সুজি, ইতিমধ্যেই যে তাঁর অভিনয় ঝড় তুলেছে দর্শক হৃদয়ে, তা বলাই বাহুল্য!

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি