আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেফতারের ৬ দিনের মাথায় জামিন পেলেন সাপের বিষ পাচারকারী এলভিশ যাদব

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর জামিন পেলেন প্রখ্যাত ইউটিউবার এবং বিগ বস OTT ২-বিজয়ী এলভিশ যাদব। গত রবিবার সাপের বিষ পাচারের মামলায় গ্রেফতার হয়েছিলেন এলভিশ যাদব। গত বছরের নভেম্বর থেকে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ছিল। তবে পুলিশি জেরার মুখে পড়ে গ্রেফতারের পরের দিনই নতি স্বীকার করেন এলভিশ। সূত্রের খবর, ১ সপ্তাহ জেল খাটার পর অবশেষে জামিন পেলেন এলভিশ যাদব। গৌতম বুদ্ধ নগর জেলা আদালতে এলভিশ যাদবকে জামিন দেওয়া হয়েছে। গত ১৭ মার্চ, এলভিশ কে অন্য অভিযুক্ত পাঁচজনের সঙ্গে নয়ডা পুলিশ গ্রেফতার করেছিল এবং সবাইকে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন এবং ভারতীয় দণ্ডবিধির 120A (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় অভিযুক্ত করা হয়েছিল।

গত ৫ দিন ধরে এলভিশ গৌতম বুদ্ধ নগরের লাক্সর জেলে বন্দি ছিলেন তিনি। এলভিশকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্যে। অবশেষে তিনি জামিন পেলেন। গতবছর ৮ নভেম্বর, নয়ডা পুলিশ একটি রেভ পার্টিতে সাপের বিষ পাচারের অভিযোগে এলভিশের নামে একটি এফআইআর নথিভুক্ত করেছিল। এরপর একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল। পিপল ফর অ্যানিম্যালস (পিএফএ) সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে, নয়ডা পুলিশ সেক্টর ৫১-এ অবস্থিত একটি ব্যাঙ্কোয়েট হলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছিল। পিএফএ এফআইআর-এ এলভিশের নাম উল্লেখ করেছিল এবং তাঁকে রেভ পার্টির আয়োজন করার জন্য অভিযুক্ত করেছিল। জানা যায়, ওই পার্টিতে আমন্ত্রিত বিদেশীদের বিষাক্ত সাপের বিষ সরবরাহ করেছিল এলভিশ যাদব। ১৭ মার্চ তাঁকে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভেটেরিনারি বিভাগের তদন্তে বলা হয়েছে যে, মোট নয়টি সাপের মধ্যে পাঁচটি কোবরার বিষগ্রন্থি অপসারণ করা হয়, আর বাকি চারটি বিষাক্ত নয়। অভিযানে নয়টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে, সাপের বিষ গ্রন্থি অপসারণ করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং দোষীদের সাত বছরের জেল হতে পারে। তবে এতদিন এলভিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে যাচ্ছিলেন। কিন্তু পুলিশি জেরার মুখে পড়ে সবটা স্বীকার করে নিয়েছে এলভিশ। তাঁর কথায়, তিনি সাপ পাচারকারীদের সবাইকে চিনতেন। শুধু তাই নয়, এলভিশ এটাও স্বীকার করেছেন যে, বিভিন্ন রেভ পার্টিতে অভিযুক্তদের সঙ্গে দেখা করতেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এলভিশ বিভিন্ন সাপের বিষ ক্রয় করে নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক পদার্থ বিক্রি করা নিয়ে কাজ করত। সাধারণত এই আইনে সহজে জামিন দেওয়া হয় না। কিন্তু সহজেই জামিন পেয়ে গেলেন এলভিশ। এলভিশ যাদব একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রভাবশালী। ‘বিলাসী’ জীবনধারা প্রদর্শন করে। তার ইনস্টাগ্রাম পোস্টগুলি জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তার মিউজিক ভিডিও এবং মার্সিডিজ, পোর্শের মতো বিলাসবহুল গাড়ির সঙ্গে তার ছবিতে পরিপূর্ণ।

Published by:

Share Link:

More Releted News:

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ