সংস্কারী হওয়ার নাটক! অশ্লীল শোয়ের সঞ্চালক হয়ে ফের বিতর্কে ‘বিগবস’-জয়ী এলভিশ

আবারও বিতর্কের মুখে জনপ্রিয় ইউটিউবার তথা 'বিগ বস ওটিটি ২'-বিজয়ী এলভিশ যাদব। এবার তাঁকে দেখা যাবে অশ্লীল শোয়ের সঞ্চালক হিসেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্কের মুখে জনপ্রিয় ইউটিউবার তথা ‘বিগ বস ওটিটি ২’-বিজয়ী এলভিশ যাদব। এবার তাঁকে দেখা যাবে অশ্লীল শোয়ের সঞ্চালক হিসেবে। যার ফলে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে। যা বিনোদন জগতকেও অবাক করেছে। বিগ বস, লাফটার শেফ, রোডিজের নিজের জাদু দেখানোর পর, এবার তিনি ডেটিং শো ‘এনগেজড ২’ -এর সঞ্চালক। যেটি এমন একটি শো, যার প্রতিটি পর্বেই সীমা লঙ্ঘন হচ্ছে, প্রতিযোগীরা অশ্লীল কাজ করছেন। এমনকি অনস্ক্রিন দম্পতিদের রোমান্স দেখানো হচ্ছে। যা ইতিমধ্যেই নেটপাড়ায় বিতর্কের সৃষ্টি করেছে, এবার সেই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পড়ল এলভিশের, যা বর্তমানে ইন্টারনেটে সবথেকে আলোচিত বিষয়, যা দেখে কেউ লজ্জা পাচ্ছে আবার কেউ অবাক হচ্ছেন।

কেননা এই শোটি সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনে। যার দর্শক আট থেকে আশি সকলেই। স্বাভাবিকভাবেই মোটা টাকার লোভেই এলভিশ এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন, তা বুঝতে বাকি নেই কারো। এই শোয়ের মাধ্যমে আবারও টিভি ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করলেন এলভিশ। কারণ তিনি যে শোয়েই থাকেন, সেই শোয়ের টিআরপি আকাশচুম্বী হয়ে যায়। বিতর্কিত হলেও ভক্তসংখ্যা কম নেই ইউটিউবারের। তাই প্রতিটি রিয়েলিটি শো নির্মাতা এলভিশকে চান। তবে ‘এনগেজড ২’ যতটা ট্রেন্ডিং হচ্ছে, ঠিক তথটাই ট্রোলড হচ্ছে। যার প্রভাব এলভিশের ভাবমূর্তির উপরেও পড়ছে। কারণ, এলভিশ ‘সংস্কৃতিমনা ভাবমূর্তি’ নিয়ে বিগ বস ওটিটি ২-তে গিয়েছিলেন। তাই অভিযোগ উঠছে, তিনি কি দর্শক টানতেই সাংস্কৃতিক হাব ভাব দেখিয়েছিলেন। কারণ বিগ বস ওটিটি ২-শো চলাকালীন যখনই তাঁর বন্ধু আশিকা ভাটিকা শোতে ছোট পোশাক পরতেন, তখনই সে তাঁকে অশ্লীলতা ছড়াতে নিষেধ করতেন। তিনি তাঁকে স্যুট পরা দেখতে চাইতেন। রিয়েলিটি শোতে তাঁর এই সংস্কৃতিবান মনোভাব অনেক মেয়েকে মুগ্ধ করেছিল। কিন্তু আজ মনে হচ্ছে, তারকাখ্যাতি পাওয়ার পর এলভিশের ভাবমূর্তি বদলে গিয়েছে।

কেননা আজ, তিনি সাহসী এবং অশ্লীল অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। তবে এলভিশ বেশ কয়েকবার ব্যক্তিগত জীবনের জন্যে আলোচনায় এসেছিলেন। তিনি বেশ কয়েকবার জানিয়েছেন তিনি সম্পর্কে রয়েছেন। কিন্তু প্রেমিকার মুখ এখনও গোপন রেখেছেন তিনি। এক সাক্ষাৎকারে এলভিশ বলেছিলেন যে, বিয়ের পর, তিনি তাঁর স্ত্রীর কপালে সিঁদুর লাগানোর একটি ছবি শেয়ার করবে। প্রেম সম্পর্কে এমন মতামত পোষণকারী এলভিশের এমন একটি অনুষ্ঠানের হোস্ট করা বিতর্কের সৃষ্টি করেছে, যা তাঁর সংস্কৃতিক ভাবমূর্তি নষ্ট করেছে। তবে লাফটার শেফ-এ ধূর্ত ব্যক্তিত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন এলভিশ। কিন্তু কেন তিনি টাকার লোভে অশ্লীল শোয়ে সঞ্চালনার দায়িত্ব নিলেন তা ভাবাচ্ছে ভক্তদের। কেউ কেউ বলছেন যে, “গ্ল্যামার জগতে প্রবেশের পর এলভিশও বদলে গেছে।”

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

‘তারক মেহতা’য় অভিনয়ের স্বপ্ন নিয়ে ৯০০ কিমি ভ্রমণ, শেষে পুলিশের জালে ১৬ বছরের কিশোর

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

সন্ধ্যার আড্ডা জমাতে বাড়িতেই বানান বেকারির মতো মুচমুচে নোনতা কাজু বিস্কুট

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি