জল্পনার অবসান, মে-তেই কলকাতায় আসছেন সলমন, দেখা করবেন মমতার সঙ্গেও

গত নভেম্বরে সলমনের ভাই সোহেল খান এবং তাঁর ব্যক্তিগত সিকিউরিটি গার্ড কলকাতায় ভেন্যু পর্যবেক্ষণ করে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই গ্রেপ্তার হয়েছেন বলিউড সুপারস্টার সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়ে যে ইমেল করেছিলেন, সেই প্রেরকদাতা। রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। দিন কয়েক আগেই সলমন খানকে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে যে, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রধান সহযোগী গোল্ডি ব্রার তাঁর সঙ্গে দেখা করতে চান। যদি তিনি এটি না করেন তাহলে কপালে দুঃখ আছে। তবে এই ঘটনার সূত্রপাত গতবছর সিধু মুসেওয়ালা মৃত্যুর পর থেকেই।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল কয়েকবার মৃত হুমকি দিয়েছে সলমনকে। সেই কারণে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দি অভিনেতা। তাঁর বান্দ্রার বাড়ির সামনেও ভক্তদের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমনকী অভিনেতার আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির প্রচারও আপাতত স্থগিত করা হয়েছে। y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে নায়ককে। এর মধ্যে কি কলকাতা শো করতে পারবেন অভিনেতা?

সামনে এলো বড়সড় আপডেট। কয়েক মাস ধরেই সলমনের তিলোত্তমায় আসা নিয়ে জল্পনা চলছে। জানুয়ারি মাসে সলমনের কলকাতায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যুর সমস্যা হওয়ায় সেই শো বাতিল করা হয়। এরপর প্রকাশ্যে আসে, আগামী এপ্রিলে শো হবে। সেই নিয়েও এখন জোর চর্চা চলছে, তবে জানা গিয়েছে সব ঠিক থাকলে, আগামী ১৩ মে কলকাতা কাঁপাতে আসছেন ‘বজরঙ্গি ভাইজান’। মে মাসে শহর কলকাতায় পা রাখবেন তিনি। মুলত লাল-হলুদ শতবর্ষ উদযাপন উপলক্ষে সলমন দাবাং ট্যুরের সঙ্গে পারফর্মও করবেন। সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতেরও। চমক এখানেই শেষ নয়, ভাইজানের সঙ্গে স্টেজ শেয়ার করতে পারেন অভিনেত্রী পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়ারাও। খবর আয়োজকরা ইতিমধ্যেই পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠানের জন্যে একাধিক ভেন্যু ঠিক করেছেন, তার মধ্যে আয়োজকরা ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নেয়।

প্রসঙ্গত, গত নভেম্বরে সলমনের ভাই সোহেল খান এবং তাঁর ব্যক্তিগত সিকিউরিটি গার্ড কলকাতায় ভেন্যু পর্যবেক্ষণ করে গিয়েছেন। সব ঠিক থাকলে মে তেই ভাইজান আসছেন কলকাতায়।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট