১৫ বছর পরেও “ওম শান্তি ওম” নিয়ে আক্ষেপ ফারহার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মঙ্গলবার ১৫ বছর (15 years) পূর্ণ করল বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি “ওম শান্তি ওম” (Om shanti om)। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমা সেই বছরের সবচেয়ে বেশি ব্যাবসা করা সিনেমা হিসেবে চিহ্নিত হয়ে আছে। শাহরুখ খান (Sharukh Khan )অভিনীত ওম কাপুর এবং দীপিকা পাড়ুকন (Dipika Padukone, ) অভিনীত শান্তিপ্রিয়ার রসায়নে মুগ্ধ ছিল দর্শক। শুধু তাই নয় এই ছবির গল্প সংলাপ স্ক্রিনপ্লে থেকে শুরু করে সাউন্ড ট্র্যাক, প্রোডাকশন ডিজাইন সব কিছুতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন ছবির নির্মাতারা। এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই ১৫ বছর আগে বলিউডে ডেবিউ করেছিলেন দীপিকা পাড়ুকোন। চিরস্মরণীয় এই প্রেম কাহিনীর ১৫ বছর পূর্তিতে আবেগাপ্লুত ছবির নির্মাতা থেকে অভিনেতা অভিনেত্রীরা সকলেই।

তবে এই ছবিটি সংলাপের জন্য একটিও পুরষ্কার পায়নি সেই বছর যা নিয়ে আজও আক্ষেপ রয়েছে ছবির পরিচালক ফারহা খানের (Farah Khan) । “ওম শান্তি ওমে”র ১৫ বছর পূর্তিতে সেই কথাই জানালেন ছবির পরিচালক ফারাহ খান। একটি বৈদুতিন সংবাদ মাধ্যমকে পরিচালক জানান, “আমার একমাত্র আক্ষেপ হল “ওম শান্তি ওম” ছবিটির সংলাপের জন্য সেই বছর প্রতিটি পুরস্কার জেতা উচিত ছিল, কিন্তু তা হয়নি। ছবির প্রতিটি সংলাপই আজও জনপ্রিয়। এবং এর থেকেই বোঝা যায় এই সকল পুরস্কারগুলির আসলে কোনও মুল্যই নেই”।

ছবিতে শাহরুখ এবং দীপিকার বলা সংলাপগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে জানিয়ে ফারহা বলেন,  “লোকেরা দৈনন্দিন জীবনে এই সিনেমার সংলাপগুলি ব্যবহার করে, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’ বা ‘ইটনি শিদ্দত’ বা ‘এক চুটকি সিন্দুর’। এগুলো সব আইকনিক সংলাপ। অথচ ছবিটি সংলাপের জন্য একটিও পুরস্কার জিতেনি। কিন্তু এই না জেতাটা আজ আর কোনও ব্যাপার না। এমনকি শোলে সিনেমাটিও সংলাপের জন্য কোনও পুরস্কারও জিততে পারেনি”। উল্লেখ্য “ওম শান্তি ওম” ফারহা খানের জীবনের একটি বিশেষ সিনেমা। কারন এই ছবির শুটিংয়ের সময় তিনি অন্ত:সত্ত্বা ছিলেন। এবং সেই অবস্থাতেই ছবির শুটিং করেছিলেন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে