Loading live market data...
Loading active stocks...
Connecting...

২৩ বছর পরেও হয়নি ডিভোর্স, স্বস্তিকা আজও বিবাহিত

কিন্তু আজ তিনি ডিভোর্সের অপেক্ষায়! খাতায়-কলমে আজও 'বিবাহিত' স্বস্তিকা। ২৩ বছর অপেক্ষার পর এখনও নিষ্পত্তি হয় নি তাঁর ডিভোর্স মামলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২৩ বছর স্বামীর থেকে আলাদা থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু খাতায় কলমে আজও তাঁরা স্বামী-স্ত্রী। যদিও তাঁর সঙ্গে অনেকগুলি পুরুষের নাম জড়িয়েছিল, কিন্তু কখনই কিছুতে শিলমোহর দেননি অভিনেত্রী। বাংলা থেকে হিন্দি, উভয় চলচ্চিত্র মহলেই একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। এখন তো আবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাও আবার ঢাকাই সুপারস্টার চঞ্চল চৌধুরীর সঙ্গে। ১৯৯৮ সালে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন ১৮ বছরের স্বস্তিকা। কিন্তু দু-বছর পরেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। ২০০০ সালে জন্ম দেন কন্যা সন্তানের। মেয়েকে একাই মানুষ করেছেন অভিনেত্রী। কিন্তু আজ তিনি  ডিভোর্সের অপেক্ষায়! খাতায়-কলমে আজও ‘বিবাহিত’ স্বস্তিকা। ২৩ বছর অপেক্ষার পর এখনও নিষ্পত্তি হয় নি তাঁর ডিভোর্স মামলার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন, “না, আমার ডিভোর্সটা এখনও হয়নি। তবে নিশ্চই হবে। আমার বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। স্বামীর কাছ থেকে কখনও কোনও খোরপোষ নিইনি, তবে এমন নয় এটা আমার জীবনকে কোনওভাবে প্রভাবিত করছে। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, এখন আমার মেয়ে মাস্টার্স পড়ছে। যুদ্ধের অধিকাংশইটা আমি লড়ে ফেলেছি, জিতেওছি। চাই আমার চুলগুলো পেকে যাওয়ার আগে যাতে (ডিভোর্সটা) হয়ে যাক। কিছু আইনি জটিলতা রয়েছে, সত্যি বলতে আমি এর পিছনে একটুও সময় দিতে পারি না। আমার সত্যি সময় নেই।”

বাংলার মানুষের কাছে স্বস্তিকা মুখোপাধ্যায় স্পষ্টবক্তা। প্রেম, ভাঙা বিয়ে, সন্তান হোক বা অন্য কোনও বিষয়- সব কিছু নিয়েই তিনি বরাবর অকপট, আবার কখনও নায়ক, কখনও নামী পরিচলকের সঙ্গে স্বস্তিকার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু অভিনেত্রী একাই সমস্ত ঝড়ঝাপটা সামলেছেন। ১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। কিন্তু সেই বিয়ে ২ বছরও টেকেনি। অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে হলেও অনেক লড়াই করে ইন্ডাস্ট্রিতে তিনি আজ প্রতিষ্ঠিত।

 

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত