Loading live market data...
Loading active stocks...
Connecting...

অমিতাভের ছেলে হয়েও ফিল্মফেয়ারে যাওয়ার পোশাক নেই অভিষেকের

কয়েক বছর আগে আমার বোনের (শ্বেতা বচ্চন) বিয়ের জন্য যে শেরওয়ানি তৈরি হয়েছিল, আমি সেটাই পরে অনুষ্ঠানে গিয়েছিলাম।" অভিষেক বচ্চন তখন স্মরণ করেন যে, জেপি দত্ত সেই বছর বর্ডারের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর পরিবারের সমস্ত খবরই সংবাদমাধ্যম জুড়ে থাকে অলওয়েজ। সুপারস্টার বিগত ৫ দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদিত করা থাকবে সারাজীবন। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। তবে অভিনেতার বলিউড জার্নি খুব সহজে আসেনি। কেরিয়ারের প্রথমে ভীষণ ভাবে আর্থিক হোঁচট খেয়েছিলেন অমিতাভ। সম্প্রতি সেই সময়ে বাবার আর্থিক পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন অভিষেক বচ্চন। অভিনেতা জানালেন, সেই সময়ে একটা ইভেন্টে যাওয়ার জন্যেও তাঁদের কাছে জামা-কাপড় ছিল না। অভিষেক ২০০০ সালে ‘রিফিউজি’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন।

যদিও তিনি বাবার মতো বলিউডে তেমন জায়গা করতে পারেননি। জেপি দত্তের পরিচালনায় করিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে রিফিউজি হয়ে বলিউডে আসেন তিনি। সম্প্রতি একটি গোলটেবিল আলোচনায় অভিষেক তাঁদের আর্থিক সঙ্কটের বিষয়ে জানালেন, “আমি তখন আমার কলেজ ছেড়েছি। আমার বাবা (অমিতাভ বচ্চন) আর্থিকভাবে তখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি কোম্পানি খুলেছিলেন যেটি অনেক লোকসান হয়েছিল। তাই আমি বলেছিলাম, ‘আমাকে আমার বাবার আশেপাশে থাকতে হবে। আমি এমনকি শুটিং সেটে চাও বানিয়েছি। কিন্ত কোনও পরিচালক অমিতাভ বচ্চনের ছেলেকে লঞ্চ করার দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন না।”

তখন তাঁদের বন্ধু রাকেশ মেহরা একটি স্ক্রিপ্ট লেখেন এবং তাতে অমিতাভ বচ্চনকে সুযোগ করে দেন। কিন্তু সেই স্ক্রিপ্ট প্রত্যাখ্যান করেছিলেন অমিতাভ বচ্চন। আর্থিক সংকট সম্পর্কে বলতে গিয়ে, অভিষেক বচ্চন আরও বলেন, “ফিল্মফেয়ার, ২০ বছর আগে, সেখানে কি পরে যাব সেই পোশাক আমার কাছে ছিলনা। এই পুরষ্কারের আধিক্যের আগে ফিল্মফেয়ার আমার কাছে বড় পুরস্কার ছিল। এটি একটি উপলক্ষ ছিল। এটি একটি বিশাল সম্মান ছিল। আমি বললাম, ‘কী পর্ব সেখানে?’ আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কারণ আমার এত জামাকাপড় ছিল না, এবং আমাদের সামর্থ্য ছিল না। আমরা এতটাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন আমি জিন্স এবং একটি টি-শার্ট পরি। যেটা আমার কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হয়নি। কয়েক বছর আগে আমার বোনের (শ্বেতা বচ্চন) বিয়ের জন্য যে শেরওয়ানি তৈরি হয়েছিল, আমি সেটাই পরে অনুষ্ঠানে গিয়েছিলাম।” অভিষেক বচ্চন তখন স্মরণ করেন যে, জেপি দত্ত সেই বছর বর্ডারের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন। তিনি যখন মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন, তখন তিনি অভিষেককে অমিতাভ বচ্চনের পাশে বসে থাকতে দেখেন। দুদিন পর জেপি দত্ত অভিষেককে তার প্রথম ছবির প্রস্তাব দেন।রিফিউজির পর , অভিষেক বচ্চন বান্টি অর বাবলি, ধুম, ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ, এবং দিল্লি 6-এ অভিনয় করেছেন। সাইয়ামি খেরের সাথে ঘূমরে তার সর্বশেষ উপস্থিতি ছিল। উল্লেখ্য, অমিতাভ বচ্চন একসময় প্রবল আর্থিক সঙ্কটে মুখ থুবড়ে পড়েছিলেন, তখন তাঁর সাহায্যার্থে এগিয়ে আসেন মুকেশ আম্বানির বাবা।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার