চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেলবোর্ণে কার্তিককে বিয়ের প্রস্তাব ভক্তের, উত্তরে কী বললেন ‘শেহজাদা’?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মেলবোর্নে চলছে ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব’। যেখানে উপস্থিত হয়েছেন বলিউডের একাধিক তারকারা। রানি মুখোপাধ্যায় এ বছর মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করলেন। এছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান, করণ জোহর থেকে শুরু করে বলিউডের একাধিক তারকারা। আর বলিউডের তারকাদের দেখতে ভিড় জমেছে প্রচুর ভক্তদের। আর ভক্তদের ভিড়ের মধ্যেই কার্তিক আরিয়ানকে একেবারে বিয়ের জন্যে প্রস্তাব দিয়ে বসলেন এক তরুণী ভক্ত। কিছু মাস আগেই IIFA অ্যাওয়ার্ডে বলিউডের মোস্ট বেচলর সলমন খানকে একইভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একজন সাংবাদিক। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল কার্তিক আরিয়ানের ক্ষেত্রে। মাত্র কয়েকবছরেই বলিউডে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করেছেন কার্তিক।

বিশ্বজুড়ে তৈরী হয়েছে তাঁর অসংখ্য ভক্ত। যেখানে গড়ে বিচার করলে মহিলাদের সংখ্যাই বেশি হবে সুপুরুষ কার্তিক আরিয়ানের। গত ৯ আগস্ট কার্তিক আরিয়ানের ‘সত্যপ্রেম কি কথা’র বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে শুরু হয়েছে ‘মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব’৷ এছাড়া উৎসবে অভিষেক বচ্চন-অভিনীত আসন্ন সিনেমা ‘ঘুমর’-এরও একটি বিশেষ স্ক্রিনিংও অনুষ্ঠিত হবে এবং সমাপনী রাতে অনুরাগ কাশ্যপের কেনেডিরও একটি স্ক্রিনিং হবে। যাই হোক, রিপোর্ট অনুসারে, ‘সত্যপ্রেম কি কথা’র স্ক্রীনিং চলাকালীন, কার্তিক তার ভক্তদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন। আর সেখানেই ভিড়ের মধ্যে অভিনেতার একজন ভক্ত তাঁকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন,যা শোনামাত্রই লজ্জায় রাঙা হয়ে যান কার্তিক। তিনি তাঁর অনুরাগীকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে বলেন, মনে হচ্ছে তিনি ‘স্বয়ম্বর’-এ এসেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

উৎসব চলাকালীন ভক্তরা কার্তিকের জন্য রীতিমতো উল্লসিত হয়ে ওঠেন। এদিকে আরও খবর, এই অনুষ্ঠানেই করণ জোহরের সঙ্গে কার্তিকের কথিত বিবাদের নিষ্পত্তি ঘটেছে। আসলে করণ জোহরের ‘দোস্তানা 2’ থেকে কার্তিক আরিয়ান বেরিয়ে যাওয়ার পরে, জানা গিয়েছিল, করণ জোহরের সঙ্গে তিনি বিবাদে আছেন। কিন্তু সম্প্রতি কার্তিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সত্যপ্রেম কি কথার প্রিমিয়ারে করণকে দেখে মনে হয়েছে, তাঁদের কথিত বিবাদের নিষ্পত্তি ঘটেছে। এর আগে, আপ কি আদালতে দোস্তানা 2 সম্পর্কে কার্তিক বলেছিলেন, “আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাইনা। আমি বিশ্বাস করি একজন বয়স্ক ব্যক্তি এবং একজন কম বয়সী ব্যক্তির মধ্যে যখন ফাটল দেখা দেয়, তখন ছোটর কিছু বলার থাকেনা।” এই মূহুর্তে মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে রয়েছেন, অনুরাগ কাশ্যপ, রানি মুখার্জি, বিক্রমাদিত্য মোতওয়ানে, মৃণাল ঠাকুর, বিজয় ভার্মার মতো আরও অনেক ভারতীয় সেলিব্রিটি।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ