অভিনয়কে বিদায়, খুব শীঘ্রই রাজনৈতিক ময়দানে যোগদান থ্যালাপতি বিজয়ের

বিজয়ের নির্দেশ অনুসারে, তিনি কোনরকম জোট না গঠন করে বা কোনও রাজনৈতিক দলের সমর্থন না নিয়েই আরবান লোকাল বডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আইনি বিপাকে জড়িয়েছেন তামিল সুপারস্টার বিজয় থ্যালাপতি। ঘটনার সূত্রপাত, তাঁর আসন্ন বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লিও’-র প্রথম গান। ছবিটি পোস্টার মুক্তির পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে। প্রথমে ছবিতে থ্যালাপতি বিজয়ের রাগান্বিত এবং হিংসাত্মক ভাবমূর্তি, তাঁর মুখে সিগারেট-যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। এরপর ছবির প্রথম গানে মাদক দ্রব্যের কথা উল্লেখ করার কারণে, অভিযোগ উঠেছিল যে অভিনেতা তাঁর ছবির মাধ্যমে মাদক প্রচার করছেন। এই অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়। এত বিতর্কের পরেও ছবি নিয়ে তো তুমুল উত্তেজনা রয়েইছে ভক্তদের মধ্যে। কিন্তু এবার থ্যালাপথি বিজয়ের ভক্তদের জন্যে খারাপ খবর।

ঘনিষ্ঠ সূত্রের খবর, লিও-এর মুক্তির পরে সিনেমা থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা। সর্বশেষ খবর অনুযায়ী, শীর্ষস্থানীয় কন্নড় অভিনেতা ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনের দিকে মনোনিবেশ করার জন্যে অগ্রসর হচ্ছেন। তাই দুই বা তিন বছরের মধ্যে বিরতি নিয়ে ফের তামিল সিনেমায় ফিরে আসবেন তিনি। খবরটি ভাইরাল হওয়া মাত্রই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্তমানে, বিজয়ের হাতে রয়েছে লিও এবং পরিচালক ভেঙ্কট প্রভুর ছবি। যেটি তিনি ২০২৪ সালের জানুয়ারির মধ্যে শেষ করে রাজনীতিতে যোগদান দেবেন। প্রসঙ্গত, থালাপ্যাথি বিজয়ের সবসময়ই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল।

থালাপ্যাথি বিজয় মক্কাল আইয়াকাম, ২০২২ সালে তামিলনাড়ুর স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। TVMI দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে অনুযায়ী, “বিজয়ের নির্দেশ অনুসারে, তিনি কোনরকম জোট না গঠন করে বা কোনও রাজনৈতিক দলের সমর্থন না নিয়েই আরবান লোকাল বডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।” তবে এবিষয়ে অভিনেতা কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। সম্প্রতি তিনি ৪৯ বছর বয়সে পরিণত হয়েছেন। ২০২৬ সালের মধ্যে, তিনি ৫১ বছর বয়সী হবেন, যেটি তাঁর পক্ষে রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়ার উপযুক্ত সময়।

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার