‘বাবা চেয়েছিলেন পুত্রসন্তান, আমি হওয়ার পর একমাস মুখ দেখেননি’, স্মৃতি টানলেন করিশ্মা

এমনকি আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা এক সপ্তাহ আমার মুখ দেখেননি। আমার বাবাও এক মাস আমার মুখ দেখেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে যুগে দাঁড়িয়েও কন্যা সন্তান আজও বেমানান অনেক পরিবারে। কন্যা সন্তান হলে অনেকেই তাঁকে ত্যাগ করে, বা কোথাও ফেলে রেখে আসে। চলচ্চিত্র মহলেও এমন অনেক অভিনেত্রী আছেন যারা, ছোটবেলায় বাবার দ্বারা নিগৃহীতা হয়েছেন। এমনই একজন হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। যিনি মাত্র ১৭ বছর বয়সে বালাজি টেলিফিল্মস-এর জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সেখান থেকেই জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। এছাড়াও আরও বেশ কয়েকটি সিরিয়াল এবং রিয়েলিটি শোতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। একটি নিম্ন মধ্যবিত্ত গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁদের যৌথ পরিবার ছিল। বাবা-কাকাদের মিলিত ব্যবসা ছিল। অভিনেত্রী খুব ছোট বয়স থেকেই আর্থিকভাবে লড়াই করেছেন। এদিন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমার মা একবার বলেছিলেন আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার বাবা খুশি ছিলেন না। কারণ তিনি ছেলে চেয়েছিলেন। তাঁরা ভেবেছিল একটি পুত্রসন্তানই তাঁদের বংশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার মায়ের আরও দুটি মেয়ে ছিল। তাই আমার দাদা এবং নানী আমাদের সেকেন্ড হ্যান্ড বলে চিহ্নিত করতেন।”

তিনি আরও বলেন, “তাই ছোট্ট থেকেই আমি শক্তিশালী, আমি দেখাতে চেয়েছি যা একটি ছেলে করে তা একটি মেয়েও করতে পারে। এমনকি আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা এক সপ্তাহ আমার মুখ দেখেননি। আমার বাবাও এক মাস আমার মুখ দেখেনি। আমার জন্ম আমার বাবার হৃদয় ভেঙে দিয়েছিল। এমন নয় যে বাবা আমাকে ভালোবাসতেন না। কারণ তাঁর দ্বিতীয় সন্তানও একটি মেয়ে ছিল, তাই সে আমাকে দেখতে আসেনি। এরপর আমি সিদ্ধান্ত নিলাম এবং বাবাকে বললাম, তুমি ছেলের কাছ থেকে যা আশা করো আমি তা পূরণ করব।” করিশ্মাকে পরবর্তীতে হংসল মেহতার আসন্ন স্কুপে দেখা যাবে। যা আগামী 2 জুন মুক্তি পাবে, যাতে আরও অভিনয় করছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের