‘ক্ষমার অযোগ্য’, ধর্মেন্দ্রর মৃত্যুর মিথ্যা খবর ছড়াতেই গর্জে উঠলেন হেমা মালিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা  ধর্মেন্দ্র। তাঁর  প্রয়াণের এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন শোকবার্তা। তবে এই খবর একেবারেই সত্যি নয় জানালেন ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল ৷ তিনি জানিয়েছেন তাঁর বাবার মিত্যুর যে খবর ছড়িয়েছে তা ভুয়ো এবং তাঁর বাবা বেঁচে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনিও এই খবরে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আশ্বস্ত করে বলেছেন এশা  জানিয়েছেন ধর্মেন্দ্র সুস্থ এবং ভালো আছেন। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “সংবাদমাধ্যমে ভুল খবর ছড়িয়ে পড়ছে ৷ আমার বাবার অবস্থা আগের থেকে ভালো ৷ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ৷ আমি সকলের কাছে অনুরোধ জানাব পরিবারের ব্যক্তিগত এই সময়ে একটু পরিসর দিতে ৷ সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা বাবার দ্রুত স্বাস্থ্যের উন্নতির প্রার্থনা করেছেন ৷”

 

View this post on Instagram

 

A post shared by ESHA DEOL (@imeshadeol)

শুধু এশা নয় ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনিও সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ভুয়ো ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! কীভাবে একজন ব্যক্তির চিকিৎসায় সাড়া দেওয়া ও সুস্থ হয়ে ওঠার পরেও মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।”

ধর্মেন্দ্রকে গত সপ্তাহে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিক যে যে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তবে সোমবার থেকেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তে থাকে। তবে সোমবার রাতে সানি দেওলের দল স্পষ্ট করে জানিয়েছে যে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। এমনকি রাতে তাঁকে দেখতে যান সলমন খান, শাহরুখ খান, গোবিন্দা সহ অনেকেই।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি