‘পুষ্পা ২’-এর ভয়ে জবুথবু, পিছিয়ে গেল রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ মুক্তি

তাঁরা ভেবেছিলেন ১৫ অগস্টের অনেক আগেই শুটিং শেষ হয়ে যাবে। কিন্তু ছবিটির শুটিংয়ে সময় লাগছে। তাই অজয় এবং রোহিত নির্ধারিত তারিখে মুক্তি দিতে তাড়াহুড়ো করতে চান না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে খারাপ খবর। আগামী অগস্টেই একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ এবং আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা 2’। সুতরাং ভক্তদের একপ্রকার ধারণা ছিল কোনটা ছেড়ে কোনটা দেখবে, বক্সঅফিসে সংঘর্ষ লাগবেই। কারণ দুটি ছবিই বহু প্রতীক্ষিত এবং বড় তারকাদের দ্বারা অভিনীত। ইতিমধ্যেই পুষ্পা ২-এর ছবি টিজার, পোস্টার সবটাই ভক্তদের উত্তেজনাকে দ্বিগুন করে দিয়েছে। আল্লু অর্জুনের বীভৎস চেহারা, দর্শকদের রীতিমতো হুঁশ উড়িয়েছে। তেমনি রোহিত শেট্টির সিংহম আগেইনেও রয়েছে একাধিক স্টার কাস্ট। রয়েছেন দীপিকা পাড়ুকোন, অজয় দেবগন, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, করিনা কাপুর এবং অক্ষয় কুমার।

সুতরাং আনন্দ দর্শকদের মধ্যে যে উত্তেজনা দ্বিগুণ হবে তা বলাই বাহুল্য! কিন্তু পুষ্পা ২-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে সিংঘম আগেইনের মুক্তি স্থগিত করা হয়েছে। যদিও সূত্রের খবর, ছবিটির শুটিং শেষ না হওয়ার কারণে পিছিয়ে দেওয়া হচ্ছে। শীঘ্রই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবে নির্মাতারা। এছাড়াও, রোহিত শেঠি আল্লু অর্জুনের পুষ্পা 2-এর সাথে সংঘর্ষ এড়াতে ছবিটি স্থগিত করেছেন। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রোহিত শেঠি, অজয় ​​দেবগন এবং পুরো টিম দিনরাত শুটিংয়ে ব্যস্ত। তাঁরা ভেবেছিলেন ১৫ অগস্টের অনেক আগেই শুটিং শেষ হয়ে যাবে। কিন্তু ছবিটির শুটিংয়ে সময় লাগছে। তাই অজয় এবং রোহিত নির্ধারিত তারিখে মুক্তি দিতে তাড়াহুড়ো করতে চান না। তারা চায় স্কেল ও ভিশন কোনো ধরনের আপস ছাড়াই মুক্তি দেওয়া হোক ছবির।

ছবিটি দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে, জিও রোহিত এবং অজয়কে ২০২৪ সালের দীপাবলি উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরামর্শ দিয়েছে এবং উভয়েই এটি বিবেচনা করছে৷ এখন দীপাবলির তারিখ মাথায় রেখে VFX এবং ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কাজ করা হবে। রোহিত এবং অজয় ​​জুটির জন্য দিওয়ালি সবসময়ই ভাগ্যবান। সিংঘম ছবিতে আরও দেখা যাবে অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, করিনা কাপুর এবং অর্জুন কাপুরকে। ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে অর্জুন কাপুরকে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান