‘এবার ঈদে সামর্থ্য অনুযায়ী ওঁদের খাওয়ান’, অনাথ শিশুদের জন্যে চোখ ভিজল জয়ার

সুতরাং এই সময়টা সেই সমস্ত অভাগা শিশুরা কান্না করেই দিন কাটিয়ে দেয়। তাঁদের সহপাঠীরা চলে যায় বাবা-মায়ের সঙ্গে। সারা বছর তাঁদের কষ্ট নাহলেও সহপাঠীদের বাড়িতে চলে যাওয়ার সময় দুঃখ হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডের পাশাপাশি টলিউডের তাঁর বেশ নাম ডাক। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় ইতিমধ্যেই তাঁর নাম উঠে গিয়েছে। যাই হোক, যেমন অভিনয়ে তাঁর দাপট চলে, তেমনি কোনও অন্যায়ে আপোষ করেন না অভিনেত্রী। মাস কয়েক আগে বাংলাদেশে হাতির ওপরে অত্যাচার দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকী হাতির উপর নির্যাতন বন্ধের জন্যে আদালতেও দ্বারস্থ হন তিনি। যদিও অভিনেত্রীর এই লড়াই অসফল হয়নি। তার ফলও পেয়েছেন জয়া। এদিকে নারীদের উপর অন্যায় অত্যাচার রুখতে কপালের টিপ ভুল জায়গায় লাগিয়ে সরব হয়েছিলেন তিনি। এবং তাঁর পাশাপাশি ঢালিউডের আরও অভিনেত্রীরা প্রতিবাদে নেমেছিলেন।

যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। তবে জয়া আহসান আওয়াজ তুললেন বাংলাদেশের কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে। আগামী মাসেই ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। তাই প্রথা অনুযায়ী, শুরু হয়ে গিয়েছে রোজা রমজান মাস। এ সময় প্রতিটি মুসলিম ধর্মাবলম্বীদের সূর্য ওঠার আগেই খেয়ে সারাদিন না খেয়ে থাকতে হয়। এরপর সন্ধ্যার পর ইফতার করা হয়, তখন ভাল মন্দ খাওয়া হয়। এই সময়ে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। এই সময়ে এখানকার বেশিরভাগ ছাত্র ছাত্রীরা বাবা-মায়ের সঙ্গে বাড়িতে চলে যায়। কিন্তু রয়ে যায় কিছু অনাথ শিশুরা। এদের মধ্যে কারও বাবা-মা নেই, কারও বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে।

আবার অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। সুতরাং এই সময়টা সেই সমস্ত অভাগা শিশুরা কান্না করেই দিন কাটিয়ে দেয়। তাঁদের সহপাঠীরা চলে যায় বাবা-মায়ের সঙ্গে। সারা বছর তাঁদের কষ্ট নাহলেও সহপাঠীদের বাড়িতে চলে যাওয়ার সময় দুঃখ হয়। স্বাভাবিকভাবেই মাদ্রাসায় কেটে যায় তাঁদের জীবন। তখনই হয়তো তাঁদের মৃত মা-বাবার ওপর তাদের অভিমান সৃষ্টি হয়, প্রশ্ন জাগে যদি নাই দেখতে হয়, তাহলে কেন তাঁদের জন্ম দিয়েছে! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে। শিশুদের এই করুন চেহারা দেখেই কান্নায় চোখ ভিজে যায় জয়া আহসানের। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন, ‘এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে! আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ সহায়ক হয়।’(ফেসবুক অপরিবর্তিত)।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার