বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের দিকে ইট ছোড়ার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : তমলুকে চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ইটের ঘায়ে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে খবর। শনিবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মিছিল করে যাচ্ছিলেন, তখন তাঁর মিছিল থেকেই ইট ছোড়া হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক। এরপরই হাসপাতাল মোড়ের কাছে ধর্নায় বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এদিন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তিন কিলোমিটার পদযাত্রা করেন অভিজিৎ। মিছিল যখন হাসপাতাল মোড়ে এসে পৌঁছোয় তখন ধর্না মঞ্চ থেকে ধেয়ে আসে চোর-চোর স্লোগান। এরপরই এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। বিজেপির মিছিল থেকে ইট পাথর ছোড়ার অভিযোগ ওঠে।

এদিন ধর্না মঞ্চে থাকা এক আন্দোলনকারী জানান, ‘আমাদের দিকে ইট পাথর ছুড়েছে। জলের পাউচ ছুড়েছে। আমাদের একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন। ওরা বাইরে থেকে এসে আজেবাজে কথা বলছে। গালিগালাজ করছে। আমরা তার প্রতিবাদ করেছি।‘ এদিন উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নিয়ন্ত্রণে আসার পর মিছিলটি নিমতৌড়ির দিকে চলে যায়।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ