খুব শীঘ্রই ‘দাদা’ র জায়গা দখল করছেন ‘ফেলুদা’ আবির চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় গেমশো ‘দাদাগিরি আনলিমিটেড’ (Dadagiri season 9)। দাদার ম্যাজিক শেষ, ফের নতুন সিজনের জন্যে অপেক্ষা। দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার শনি-রবিবার মাতিয়ে রাখত ‘দাদাগিরি’, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Chatterjee) অসাধারণ প্রেজেন্টেশনে মুগ্ধ গোটা বাংলা। ইতিমধ্যেই জানা গিয়েছে, দাদাগিরির শেষ পর্বে উপস্থিত থাকবেন একাধিক টলি তারকারা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। পাশাপাশি থাকবেন একঝাঁক সঙ্গীতশিল্পীরা।যে তালিকায় রয়েছেন, রূপম ইসলাম, জোজো, রাঘব চট্টোপাধ্যায়, ইমন, সোমলতারা। যেন সঙ্গীতশিল্পীদের মেলা, তাঁদের দিয়েই শেষ হবে দাদাগিরির শেষ পর্ব। কী এবার দুয়ে দুয়ে চার করতে পারলেন তো! হ্যাঁ, দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এবার শনি ও রবিবার থাকবে টলিউডের হার্টথ্রব অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) চমক।

হ্যাঁ, খুব শীঘ্রই দাদাগিরির জায়গায় শুরু হচ্ছে বাংলার জনপ্রিয় মিউজিক রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ (Sa Re Ga Ma Pa)। আর এই শোয়ের হাত ধরেই ফের টেলি পর্দায় আসতে চলেছেন রুপোলী পর্দার ফেলুদা আবির চট্টোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই গান প্রেমীদের মুখে হাসি ফুটেছে। গত সিজন থেকেই অভিনেতা যীশু সেনগুপ্তের জায়গায় এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তাঁর অসাধারণ প্রেজেন্টেশনে ফের ‘সা রে গা মা পা’ মঞ্চ মেতে উঠবে। যদিও এবার এই শোয়ের সঞ্চালনা করবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। আর সেই জল্পনা-কল্পনা সত্যিই করে দিলেন আবির, তিনিই নিজেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘সারেগামাপা’ এর নতুন টিজারের ঝলক পোস্ট করে খুশির খবর দিলেন।

তবে কবে থেকে এই মিউজিক্যাল শো শুরু হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এই শোয়ের জন্যে প্রতিযোগী বাছাই পর্ব শেষ হয়েছে। যার দায়িত্বে ছিলেন রথিজিৎ ভট্টাচার্য। এদিকে, হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ সিজন 2’ এর হাত ধরে হিন্দি অভিনয়ে ডেবিউ করছেন আবির। যেখানে তাঁকে একজন আর্মি অফিসারের ভূমিকায় দেখা যাবে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের