দিশার বাড়িতে গুলিকাণ্ডে এনকাউন্টারের পর পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

শুক্রবার গভীর রাতে, বিহারিপুর নদীর সেতুর কাছে পুলিশ এবং অপরাধীদের মধ্যে গুলিযুদ্ধ চলে, যেখানে বিয়াওয়ার জেলার (রাজস্থান) জয়তরন থানার বেদকালার বাসিন্দা ১৯ বছর বয়সী রামনিবাস ওরফে দীপক ওরফে দীপু আহত হন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি হামলায় অভিযুক্ত পঞ্চমজনকেও গ্রেফতার করে ফেলল গাজিয়াবাদ পুলিশ। গত ১১-১২ সেপ্টেম্বর রাতে অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়ির সামনে বাইকে করে এসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালায় কয়েকজন দুষ্কৃতী। হামলার পর এই ঘটনার দায়ভার স্বীকার করে নেয় গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন যে, সনাতন ধর্মকে নিয়ে দিশার দিদি খুশবু পাটানির বিতর্কিত মন্তব্যের জন্যে তাঁরা এই ঘটনাটি ঘটিয়ে ছেন। তবে এটি মাত্র ট্রেলার ছিল। ভবিষ্যতে এমনটা হলে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত দিশার পরিবার। যদিও কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার বাবাকে ফোন করে আশ্বাস দিয়েছিলেন যে, পাতাল থাকলেও অভিযুক্তদের খুঁজে বের করবে তাঁর সরকার। যেমন কথা তেমনি কাজ। দিন দুয়েক আগে দুই অভিযুক্তের খোঁজে গোপনে অভিযান শুরু করেছিলেন গাজিয়া বাদ থানার পুলিশ। তাদের ডেরায় হানা দিয়ে আত্মসমর্পণ করতে বললে পাল্টা গুলি চালায় দুষ্কৃতীরা। তখনই পুলিশের এনকাউন্টারে মারা যায় দুই অভিযুক্ত।

পাশাপাশি এই ঘটনায় শুক্রবার আরও দুইজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যাঁরা নাবালক। ফেসবুকের মাধ্যমে গোল্ডি ব্রারের গ্যাংস্টার চক্রে যোগ দিয়েছিল তাঁরা। এবার শাহি থানা এলাকায় এনকাউন্টারের সময় দিশার বাড়িতে গুলিকাণ্ডে পঞ্চম অভিযুক্তকেও গ্রেফতার করল বরেলি পুলিশ। শুক্রবার গভীর রাতে, বিহারিপুর নদীর সেতুর কাছে পুলিশ এবং অপরাধীদের মধ্যে গুলিযুদ্ধ চলে, যেখানে বিয়াওয়ার জেলার (রাজস্থান) জয়তরন থানার বেদকালার বাসিন্দা ১৯ বছর বয়সী রামনিবাস ওরফে দীপক ওরফে দীপু আহত হন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তিনিও দিশার বাড়ির গুলিকাণ্ডে অভিযুক্ত ছিলেন। অভিযুক্তের জন্য ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

পুলিশ তার কাছ থেকে একটি .৩২ বোরের পিস্তল, চারটি তাজা এবং চারটি খালি কার্তুজ উদ্ধার করেছে। আরও এক অভিযুক্ত অনিল, সতীশের ছেলে, সোনিপত জেলার বাদির থানা রাজপুরের বাসিন্দা, তাকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি .৩১৫ বোরের পিস্তল, দুটি তাজা এবং চারটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। উভয় অভিযুক্তই নম্বর প্লেট ছাড়াই একটি স্প্লেন্ডার প্লাস বাইক চালাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী যোগীর আশ্বাসের ৫০ ঘন্টার মধ্যে, দিশা পাটানির বাড়িতে গুলি চালানো বন্দুকধারীদের হত্যা এবং গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে, এই অপরাধীরা দিশা পাটনির বাড়িতে গুলি চালানোর ঘটনার রেকি করেছিল। শাহী থানা এবং সোয়াট টিম একটি যৌথ অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে। এনকাউন্টারের পর, আহত অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে যে, বর্তমানে অন্যান্য গ্যাং সদস্যদের খোঁজ চলছে। এরমধ্যে অভিযুক্তের একটি ভিডিওও প্রকাশিত হয়েছে, যেখানে তাঁকে বলতে দেখা যায় যে, সে আর কখনও উত্তরপ্রদেশে ফিরে আসবে না।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের