এই মুহূর্তে




‘আমার গ্রামে যেতে চাই’, ধর্মেন্দ্রর কণ্ঠে শেষ কবিতা, প্রকাশ্যে আনলেন ‘ইক্কিস’ নির্মাতারা

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নক্ষত্র পতন! ২৪ ডিসেম্বর জুহুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল। দীর্ঘকালীন অসুস্থতার পর প্রয়াত হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ২৭ নভেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে প্রার্থনা সভার আয়োজন করেছিল দেওল পরিবার। সেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা। ধর্মেন্দ্রর মৃত্যুর যেন এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। দেশজুড়ে তাঁর অগণতি ভক্ত। প্রায় ষাট দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন ধর্মেন্দ্র। শেষবার তাঁকে ২০২৩ সালে পর্দায় দেখা যায়। তাঁর অবিস্মরণীয় অবদান কখনও ভুলতে পারবে না বলিউড। প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। তবে অভিনেতার শেষ ছবি এখনও মুক্তির অপেক্ষায়। আগামী মাসে মুক্তি পাবে ধর্মেন্দ্রর শেষ চলচ্চিত্র ‘ইক্কিস’। যেখানে তিনি নায়ক অগস্ত্য নন্দার বাবার ভূমিকায় অভিনয় করবেন। তাই তাঁকে পর্দায় দেখার জন্যে অপেক্ষায় ভক্তরা। অভিনেতা তাঁর পুরো জীবনটা চিন্তামুক্ত মনোভাবে কাটিয়েছিলেন এবং সকলকে সর্বদা সুখী থাকতে উৎসাহিত করেছিলেন।

ব্যক্তিগত থেকে পেশাদার, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ব্যক্তি। তবে জানেন কী, একজন পরিপূর্ণ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন লেখকও ছিলেন, যার এক ঝলক “২১” ছবিতে দেখা যাবে। খুব কম মানুষই হয়তো জানেন যে, ধর্মেন্দ্র তার খামারবাড়িতে কবিতা লিখতেন, এবং তা রেকর্ড করতেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। শুক্রবার (২৮ নভেম্বর) “ইক্কিস” ছবির নির্মাতারা ধর্মেন্দ্রর কবিতাকে ছবিতে একটি বিশিষ্ট স্থান দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ধর্মেন্দ্র এবং তার কবিতা ম্যাডক ফিল্মস তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। যেখানে পঞ্জাবি ভাষায় লেখা ধর্মেন্দ্রের আবেগঘন কবিতাটি তার নিজের কণ্ঠে রেকর্ড করা হয়েছিল। কবিতাটি অভিনেতা তাঁর শৈশবের জীবন কে কেন্দ্র পরে লিখেছিলেন। পঞ্জাবে তাঁর বেড়ে ওঠা। সেখানকার মাটি সবসময় তাঁকে স্পর্শ করেছিল।

 

কবিতায় ধর্মেন্দ্র বলেছিলেন, ‘আজও আমার গ্রামে, পুকুরে, মহিষদের স্নান করাতে যেতে ইচ্ছে করে। আমি কাস্তে দিয়ে ক্ষেত থেকে পশুদের খাবার আনি। কাদায় কাবাডি খেলার সঙ্গে গ্রামের জীবনের তুলনা কীভাবে হতে পারে? পাঁচ নদীর (পঞ্জাব) মিষ্টি জল, ঝোড়ো বাতাসে গুরুদের বাণী। আমার হৃদয় থেকে আমার মায়ের কোল (আঁচল) ভুলে যাওয়া কঠিন। হে মা, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। আজও, আমার গ্রামে যেতে ইচ্ছে করে… আজও, আমার গ্রামে যেতে ইচ্ছে করে…।” নির্মাতারা ধর্মেন্দ্রকে তার নিজের কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। তবে মজার বিষয় হল, ছোট ভিডিওটিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনেতা গোবর্ধন আসরানিকেও দেখা গিয়েছে, রয়েছেনযিনি গত মাসে ২০ অক্টোবর মারা গিয়েছেন। প্রয়াত এই দুই অভিনেতা শোলে ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, “ধর্মজি ছিলেন মাটির একজন প্রকৃত সন্তান, এবং তাঁর কথা সেই মাটির সুবাস বহন করে। তাঁর এই কবিতাটি এক কিংবদন্তির প্রতি আকুল আকাঙ্ক্ষা, শ্রদ্ধাঞ্জলি। এই কালজয়ী পদ্যটি আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

অভিনয়ে পা রাখতে চলেছেন রোনাল্ডো, কোন সিনেমায় দেখা যাবে ফুটবল আইকনকে?

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ