দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যাঙ্ক অফিসার সেজে ভুয়ো ফোন, অন্নু কাপুরের সঙ্গে সাইবার জালিয়াতি, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই ব্যাঙ্ক কেওয়াইসি-র প্রতারণার জালে পড়েছিলেন অভিনেতা অন্নু কাপুর। প্রায় সাড়ে চার লাখ টাকা তাঁর খোয়া গিয়েছিল। তবে পুলিশি তৎপরতায় খানিকক্ষণ বাদেই তিনি টাকা-সহ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেরৎ পেয়ে যান। সম্প্রতি সেই প্রতারকের সন্ধান পেলেন মুম্বই পুলিশ। সম্প্রতি ২৮ বছর বয়সী ওই ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে। অন্নু কাপুরের ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট করার অজুহাতে তিনিই অভিনেতার সঙ্গে ৪.৩৬ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন।

অভিযুক্ত আশিস পাসওয়ান নামক ওই যুবককে সোমবার শহরতলির আন্ধেরি থেকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি মুলত বিহারের দারভাঙ্গার বাসিন্দা। তাঁর পেশা হল, তিনি লোকেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে কমিশন উপার্জন করেন। আর তখনই ওই ব্যক্তির ব্যাঙ্কের বিবরণ, অনলাইন লেনদেনের বিবরণ সবটাই জেনে যান আশিষ। পুলিশ কর্মকর্তার দাবি, অভিযুক্ত যেসব প্রতারিত ব্যাঙ্ক বিবরণগুলি জমা দিয়েছিলেন, সেগুলি সবটাই পুলিশ উদ্ধার করেছে। যেখানে অন্নু কাপুরেরও একটি অ্যাকাউন্ট রয়েছে।

এছাড়াও আশিসের কাছ থেকে কিছু নথি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, আশিস সেপ্টেম্বরে বেসরকারি ব্যাঙ্কের প্রধান শাখায় কর্মরত একজন নির্বাহী হিসাবে আন্নু কাপুরকে ফোন করেছিলেন। তিনি বলেন, ‘নো ইউর কাস্টমার’ (KYC) বিবরণ ব্যাঙ্কের রেকর্ডে আপডেট করা হয়নি এবং যদি তিনি তৎক্ষণিক ব্যবস্থা নিতে ব্যর্থ হন তবে অ্যাকাউন্টটি স্থগিত করা হবে।’ তখনই অভিনেতাকে ব্যাঙ্কিং বিবরণ এবং ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ভাগ করতে বলেন।অভিনেতা সেগুলি দেওয়ার কিছুক্ষন পর অন্নু কাপুর ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর থেকে একটি কল পান। সেখানে তাঁকে জানান হয় যে, তাঁর অ্যাকাউন্ট থেকে ৪.৩৬ লক্ষ টাকা জালিয়াতিভাবে স্থানান্তর করা হয়েছে। হতবাক অন্নু কাপুর তখনই ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এবং ব্যাঙ্কের তৎপরতায় তিনি শেষমেষ টাকা ফেরত পান।

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ