অবশেষে ছাড়পত্র পেল ‘পাঠান’, বাংলাদেশে মুক্তি ১২ মে

বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পেলেও সিনেমায় দেখার মজা আলাদাই। এদিকে কিছুদিন আগেই বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গত ২৫ জানুয়ারী মুক্তি পায় শাহরুখ খানের চার বছর পর প্রত্যাবর্তিত ছবি ‘পাঠান’। বহু প্রতীক্ষিত এই ছবির অপেক্ষায় প্রায় চারবছর অতিবাহিত করেছেন ভক্তরা। অবশেষে গ্র্যান্ড এন্ট্রি হয় কিং খানের। ১০০ টি দেশে এবং সাড়ে ৮ হাজারের বেশি সিনেমাহলে মুক্তি পায় পাঠান তবে পাঠান মুক্তির আগে দেশজুড়ে একাধিক বিতর্ক ডানা মেলেছিল। কখনও দীপিকার গেরুয়া বিকিনি, আবার কখনও শাহরুখের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পাঠানকে বয়কটের ডাক দেওয়া হয়। কিন্তু কোনও বিক্ষোভই কাবু করতে পারেনি পাঠান মুক্তিকে। মুক্তির ৫০ দিনেই বিশ্বজুড়ে ১০০০ কোটি আয় করে পাঠান। এখনও দেশে পাঠানের সাফল্য অব্যাহত। এদিকে দেশের ১০০ টি দেশে মুক্তি পেলেও বাংলাদেশে এই ছবির মুক্তি নিয়ে উঠেছিল একাধিক বিতর্ক। হিন্দি ছবি মুক্তি দেশের মানুষের স্বাভাবিকভাবেই টান থাকবে বিদেশী ছবির উপর। ফলে দেশীয় ছবিগুলি ব্যবসা করতে পারবেনা।

এদিকে হল মালিকরা ব্যবসার শ্রীবৃদ্ধির জন্যে হিন্দি ছবিকে দেশে আমদানি করার আবেদন জানান। যদিও বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে নানারকম বিক্ষোভ দেখিয়েছিল সিনেমার পরিচালক থেকে একাধিক কলাকুশলীরা। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তির জন্য সেন্সরের তরফ থেকে ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে এই ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। সুতরাং আর কোনও বাধা রইলো না।

দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পাঠান’, এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে চেষ্টা সার্থক হল। ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পেলেও সিনেমায় দেখার মজা আলাদাই। এদিকে কিছুদিন আগেই বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অবশেষে পাঠান মুক্তির জন্যে উল্লসিত দেশের হল মালিকরা। 

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক