চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে জল্পনা সত্যি হল! কোনও জিম ট্রেনার নয়, পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধি: আপাতত আদলতে বিচ্ছেদের মামলা চলছে টলিউডের হট ডিভা শ্রাবন্তী এবং তাঁর তৃতীয় স্বামী রোশনের। আর তারই মাঝে চতুর্থ বিবাহ সেরে ফেললেন অভিনেত্রী। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, নতুন প্রেমে পড়েছেন শ্রাবন্তী। এবার নায়িকা নিজেই তাঁর মনের মানুষের কথা প্রকাশ করলেন। সে আর কেউ না, তাঁরই ছবির পরিচালক। খবর রটতেই নায়িকাকে তুলোধনা নেটিজেনদের। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছিল। দুবাই থেকে মলদ্বীপ একসঙ্গে উড়ে গিয়েছেন দুটিতে। যদিও অভিনেত্রী কখনই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। এরপর জিম ট্রেনারের সঙ্গেও তাঁর নাম জড়ায়।

কিন্তু সেটিও গুঞ্জন মাত্র। আবার এখন শ্রাবন্তীকে প্রায়শই দেখা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবি দেবী চৌধুরানী-র পরিচালকের সঙ্গে। শোনা গিয়েছে, মোট ছটি ভারতীয় ভাষায় মুক্তি পাবে দেবী চৌধুরানী। নাম ভূমিকায় শ্রাবন্তী আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ভবানী পাঠক। পরিচালনায় ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই পর্যন্ত টলিউডের সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটি। এই সিনেমায় ইংরেজ আমলের প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। অ্যাকশনও থাকছে।

এদিকে দিন দুয়েক আগেই শ্রাবন্তী-রোশনের মামলা নয়া মোড় নিয়েছে। রোশনের থেকে দাবি করা প্রতি মাসে ৭ লাখ টাকা করে খোরপোশের মামালা আপাতত স্থগিতাদেশ টেনেছে আলিপুর আদালত। তবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। আর এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষের মামলায় ঝুলে থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ