জ্যাকলিন ফার্নান্ডেজের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন আছেন অভিনেত্রী?

পিটিআই-কে ওই বিল্ডিংয়ের একজন নাগরিক জানিয়েছেন, "রাত ৮টার দিকে নার্গিস দত্ত রোডে অবস্থিত আবাসিক ভবনে আগুন লাগে। নওরোজ হিল সোসাইটির ১৪ তলার একটি কক্ষে আগুন লেগেছিল।"

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংঘাতিক ঘটনা! অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের আবাসনে আগুন। না ঘাবড়ানোর কিছু নেই। অভিনেত্রী একেবারে ঠিক আছেন। ঘটনাটি ঘটেছে, ৬ মার্চ রাত ৮ টা নাগাদ। ২০২৩ সালে মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমের পালি হিলের নওরোজ হিল সোসাইটিতে একটি আবাসন কেনেন জ্যাকলিন। সেখানেই তাঁর বর্তমান বসবাস। যদিও কাজের খাতিরে দেশ-বিদেশেই বেশিরভাগ সময় ঘুরে বেড়াতে হয় নায়িকাকে। বর্তমানে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়ে আছে অভিনেত্রীর।

সেই কারণেই মাঝে মধ্যেই আলোচনায় আসেন অভিনেত্রী। যাই হোক, এবার তিনি শিরোনামে এলেন তাঁর আবাসনে আগুন লাগার ঘটনার জন্যে। সূত্রের খবর, অভিনেত্রী যে বিল্ডিংয়ে থাকেন ১৪ তলা বিল্ডিংয়ে আগুন লেগেছে। আপাতত কোনও হতাহতের খবর নেই। ঘটনার সময় তড়িঘড়ি, চারটি দমকল ইঞ্জিন আসে, তিনটি জাম্বো ট্যাঙ্কার এবং একটি অক্সিজেন ভ্যান ১৭ তলা উচ্চ ভবনে পাঠানো হয়। সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি। ভবনের ১৩ তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দেড় ঘন্টার বেশি প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে জ্যাকলিন ঘটনার সময় তাঁর বিল্ডিংয়ে ছিলেন কিনা তা জানা যায়নি। জ্যাকলিন ফার্নান্দেজের বাসভবনটি ভবনের মধ্যে একটি বিলাসবহুল ৫ বিএইচকে ইউনিট বিশিষ্ট। পিটিআই-কে ওই বিল্ডিংয়ের একজন নাগরিক জানিয়েছেন, “রাত ৮টার দিকে নার্গিস দত্ত রোডে অবস্থিত আবাসিক ভবনে আগুন লাগে। নওরোজ হিল সোসাইটির ১৪ তলার একটি কক্ষে আগুন লেগেছিল।”

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

জ্যাকলিন ফার্নান্ডেজ ২০২৩ সালে মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমের পালি হিলে তাঁর বিলাসবহুল বাসস্থানটি অধিগ্রহণ করেছিলেন। গত বছরের জুলাই মাসে অভিনেত্রী নিজেই নতুন বাড়ির বাইরের দৃশ্য একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আবার জ্যাকলিনের এই বিলাসবহুল বহুতল থেকে খানেক দুরেই থাকেন সইফ আলি খান, করিনা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-সহ তাবড় বলিউড তারকারা। ্তার কাছেই থাকেন সলমন খান এবং শাহরুখ খান। আবার বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এব দীপিকা পাড়ুকোনও খুব শীঘ্রই ওই একই এলাকায় শিফট করবেন। এদিকে, জ্যাকলিন খুব শীঘ্রই হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, অ্যাকশন তারকা জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন৷ ইতিমধ্যেই ইতালিতে অ্যাকশন তারকাকে নিয়ে তিনি ছবির শুটিং শেষ করেছেন।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ