সত্যজিতের চরিত্রে জিতু, ফার্স্টলুকেই বাজিমাত ‘অপরাজিত’-র

সত্যজিত রায়ের চলচ্চিত্রময় জীবনের প্রথম ছবি 'পথের পাঁচালী'। এই ছবি তৈরির নেপথ্য কাহিনীই অনীকের নতুন ছবির মূল বিষয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সত্যজিত রায়, বাংলা ছবির এক অন্যতম পথপ্রদর্শক। যাঁর দেখানো পথে হেঁটে বাংলা ছবি পেয়েছিল এক নতুন দিশা। তাঁর অমোঘ সৃষ্টিকেই আধার করেই উদযাপিত হচ্ছে পরিচালকের জন্ম শতবর্ষ।  আর সেই শতবর্ষেই জোরকদমে শুটিং চলছে পরিচালক অনীক দত্তের নতুন ছবি ‘অপরাজিত’র। ছবিতে সত্যজিত রায়ের চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল। প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। সাদা কালো ফ্রেমে যেন জিতু নন বিরাজ করছেন স্বয়ং সত্যজিত রায়। ছবির ফার্স্ট লুক দেখে এমন ভ্রম হতে বাধ্য।

সত্যজিত রায়ের চলচ্চিত্রময় জীবনের প্রথম ছবি ‘পথের পাঁচালী’। এই ছবি তৈরির নেপথ্য কাহিনীই অনীকের নতুন ছবির মূল বিষয়। এই ছবিতে সত্যজিত রায়ের চরিত্রের নাম ‘অপরাজিত’। আর অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জিতু কামাল। মূলত ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে তাঁকে এতদিন দেখে এসেছেন দর্শক।এটিই জিতুর প্রথম বড় ছবি। আর সেই ছবির ‘ফার্স্টলুক’ সামনে আসতেই রীতিমত চমকালেন সকলে। দেখে মনে হবে তরুণ সত্যজিতই মনে হয় দাঁড়িয়ে আছেন ক্যামেরার সামনে। গালে ও থুতনিতে নেওয়া হয়েছে প্রস্থেটিক্সের সাহায্য। অসামান্য মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।

পুরো ছবিটির শুটিং হবে সাদা কালো ফ্রেমে। জিতুর বিপরীতে সত্যজিত জায়া বিজয়া রায়ের চরিত্রে থাকছেন ‘তৃণমূল নেত্রী’ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘বিমলা’। তবে শুধু লুক নয় সত্যজিতের সমস্ত ম্যানারিজম পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছেন জিতু এই ছবিতে। ক্যামেরায় চোখ রেখে হাতে সিগারেটের ভঙ্গিমা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন জিতু, তা ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।  শোনা যাচ্ছে তাঁর কাজে যথেষ্টই খুশি পরিচালক অনীক দত্ত। অন্যদিকে জিতুও মনপ্রাণ ঢেলে কাজ করছেন। অভিনয় করার কোনও সুযোগই ছাড়ছেন না জিতু।

সকলেরই জানা, এই ছবিতে সত্যজিত রায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করার চাপ ছিলই। অন্যদিকে জিতুকে এই ছবিতে এই চরিত্রেরই তরুণ বয়সের জন্য বেছে নেওয়া হছিল। কিন্তু লুক টেস্টেই হল বাজিমাত। জিতুকে সত্যজিত রায়ের চরিত্রে দারুন ভাবে মানিয়েছে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আর এর ফলস্বরূপ খুব শিগগিরি জিতুকে বড় পর্দায় ও স্বনামধন্য পরিচালকের চরিত্রে দেখতে পাবেন দর্শক। বলা ভালো সত্যজিত রায়ের জন্ম শতবর্ষে বাংলা ছবির দর্শকের কাছে এ এক বিশেষ উপহার। ছবির প্রথম অংশের শুটিং হয়েছে বোলপুরে। এরপর কলকাতার নন্দন, শিশির মঞ্চসহ বিভিন্ন জায়গায় হবে ছবির দ্বিতীয় পর্বের শুটিং। আগামী মাসের ১৫ তারিখ নাগাদ শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের