প্রকাশ্যে এল ‘জনি বনি’-এর ফার্স্ট লুক

পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি ও কিশোর দাবাড়ু বনিকে নিয়েই এই সিরিজের গল্প। প্রকাশ্যে এল এই সিরিজের ফার্স্ট লুক। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘জনি বনি’। মিল্কি ওয়ে ফিল্মসের প্রযোজনায় অভিজিৎ চৌধুরীর পরিচালনায় এই সিরিজে জুটি বাধতে চলেছেন মন্দার’ খ্যাত দেবাশিস মণ্ডল ও ‘রাধিকা’ চরিত্র খ্যাত স্বস্তিকা দত্ত। অন্যদিকে এই সিরিজের বনি চরিত্রে অভিনয় করছে অঙ্কিত দাস। এর আগে অঙ্কিতকে জনপ্রিয় ধারাবাহিকে নেতাজীর ছেলেবেলার চরিত্রে দেখা গিয়েছে। পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি ও কিশোর দাবাড়ু বনিকে নিয়েই এই সিরিজের গল্প। প্রকাশ্যে এল এই সিরিজের ফার্স্ট লুক। 

তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনো ইনভেস্টিগেশন কেসের দায়িত্ব পেতে।  তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা,  জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবী করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশুনো, সবরকমের গৃহস্থালি কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি চেঞ্জ করতে পারে না।  জনিকে ওর স্ত্রী আঁখির কাছে ডিউটি নিয়ে মিথ্যে গল্প দিতে হয়, কারণ আর যাই ঘটুক জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে পারবে  না।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে,  জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়, কলকাতায়  একটা দাবা টুর্নামেন্ট খেলবে বলে। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম এন্ড জেরির মত। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই গল্প দিতে যায়, বনি সেগুলো গুল হিসেবে ডিক্লেয়ার করে। 

জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে যখন তিনজন দুষ্কৃতী প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করে এবং জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। কিন্তু ঘটনার পর থেকে প্রমোদ সেনের মেয়ে রিমিরও খোঁজ পাওয়া যায় না। জনি কেসটার  ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়।  জনি তদন্ত করতে শুরু করে ক্রমশ বুঝতে পারে অত্যন্ত পাওয়ারফুল কিছু মানুষ গোটা ঘটনাটার সাথে জড়িয়ে এবং লোকাল থানা আসলে চায় না কেসটার সমাধান হোক। একই সাথে বনির দাবা টুর্নামেন্ট শুরু হয়। 

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সল্ভ করতে ?  বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে ?  নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে  একে অন্যের সাহায্য  নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প ‘জনি & বনি’।
  

‘জনি’ চরিত্রে রয়েছেন দেবাশিস মণ্ডল।  জানিয়েছেন, জনার্দন দাসের চরিত্রটির সঙ্গে আমি অনেকাংশেই মিল খুঁজে পেয়েছি। ভাবনাচিন্তা, আদর্শ, ব্যক্তিগত জীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতিগত টানাপোড়েনের যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে জনি ওরফে জনার্দন যায় তার সঙ্গে বহু অংশেই আমি সমানুভূতি অনুভব করি। যথেষ্ট চাপের মধ্যে শুটিং হলেও জনার্দন চরিত্রটি করা আমার জন্য একটি অনবদ্য যাত্রা ছিল।”

পরিচালক অভিজিৎ চৌধুরীর ক্লিকের সঙ্গে এটিই প্রথম কাজ। এই সিরিজ নিয়ে তাঁর মত, জনি একজন তরুণ পুলিশ অফিসার এবং বনি একজন কিশোর দাবা খেলোয়াড়। তাই সিরিজিটিতে একদিকে যেমন আমাদের দেশের পুলিশি ব্যবস্থার বিভিন্ন দিক ও প্রসঙ্গ উঠে এসেছে, অন্যদিকে দাবা খেলার প্রচুর খুঁটিনাটি একইসাথে সিরিজিটির গল্পে এসেছে। বেশ কিছু প্রাক্তন পুলিশ অফিসার যেমন আমাদের সাহায্য করেছেন পুলিশের সাথে সমাজের বিভিন্ন অংশের অংশের সমীকরণ বুঝতে একইভাবে কিছু খ্যাতনামা দাবাড়ু আমাদের সাহায্য করেছেন দাবা খেলাকে নিখুঁতভাবে গল্পে চিত্রায়ন করতে । বিশেষত আমরা অত্যন্ত কৃতজ্ঞ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং তাঁর চেস অ্যাকাডেমির কাছে, আমাদের নানাভাবে সাহায্য করার জন্য।

দেবাশিস মণ্ডল ও স্বস্তিকা দত্ত ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখার্জি, পুষ্পিতা মুখার্জি, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা ব্যানার্জি প্রমুখ। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট