স্তন ক্যান্সারে আক্রান্ত প্রথম ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ বিজয়ী পঙ্কজ ভাদৌরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসিমাখা মুখ, সহজ-সরল রেসিপি আর রান্নার প্রতি অফুরন্ত ভালবাসা দিয়ে যিনি বছরের পর বছর জায়গা করে নিয়েছেন লাখো ভারতীয়ের হৃদয়ে, সেই পরিচিত মুখই আজ জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সামনে। হাসপাতালের বেড থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর জানালেন প্রথম ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ বিজয়ী পঙ্কজ ভাদৌরিয়া। তিনি জানিয়েছেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে স্তন ক্যানসার। আর সেই খবর সামনে আসতেই অনুরাগী মহল থেকে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে উদ্বেগের ছায়া, আর তাঁর দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছা ও প্রার্থনার ঢল।

২০১০ সালে মাস্টারশেফ ইন্ডিয়া–র প্রথম সিজনে জয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন পঙ্কজ। সেই জয় শুধু তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়নি, বদলে দিয়েছিল তাঁর জীবনের গতিপথও। তার আগে লখনউয়ে টানা ১৬ বছর ইংরেজির শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু রান্নার প্রতি গভীর ভালবাসা আর স্বপ্নপূরণের অদম্য ইচ্ছেই তাঁকে স্থায়ী চাকরির নিরাপদ পরিসর ছেড়ে সম্পূর্ণ নতুন পথে হাঁটার সাহস জগিয়েছিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় কুকিং শো সঞ্চালনা, একাধিক কুকবুক প্রকাশ এবং ২০১২ সালে লখনউয়ে নিজের রান্না শিক্ষার প্রতিষ্ঠান চালু করেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক খাদ্য উৎসবেও ভারতীয় রান্নার স্বাদ ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন তিনি। 

আরও পড়ুনঃ ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে শোরগোল ফেলতে আসছে ভিয়েতনামের এই SUV

 ইনস্টাগ্রামে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন পঙ্কজ ভাদৌরিয়া। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমার স্তন ক্যানসার ধরা পড়েছে। আপনাদের প্রার্থনা ও সমর্থন প্রয়োজন।’ এই পোস্ট সামনে আসার পর থেকেই দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছার বার্তায় ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া। মাস্টারশেফ ইন্ডিয়া সিজন ৭-এর ফাইনালিস্ট গুরকিরাত সিং লেখেন, ‘অনেক ভালবাসা ও শুভকামনা পাঠালাম।’ শেফ সরাংশ গোয়েল তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা জানান। গায়িকা কবিতা শেঠও দ্রুত আরোগ্যের শুভকামনা জানিয়েছেন। এখন জীবনের নতুন এই লড়াইয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন অনুরাগী থেকে সহকর্মী সবাই। সবাই প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে আবারও সেই হাসিমুখ নিয়ে ফিরুন পঙ্কজ ভাদৌরিয়া।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে