’83’-র প্রথম গানকে ঘিরে নস্টালজিক রণবীর

মুক্তি পেল রণবীর সিং অভিনীত কপিল দেবের বায়োপিক '83'-এর প্রথম গান 'লেহেরা দো'।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেল রণবীর সিং অভিনীত কপিল দেবের বায়োপিক ’83’-এর প্রথম গান ‘লেহেরা দো’। ছবির টিজার ও ট্রেলারের পর এবার মুক্তি পেল ছবির প্রথম গান ‘লেহেরা দো’। যা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন রণবীর। গানটি যে পুরোপুরি দেশাত্মবোধক তা স্পষ্ট। এর আগে গানের টিজারটি শেয়ার করে রণবীর তাঁর ইনস্টাগ্রামে ক্যাপশানে লিখেছেন ‘তেরঙ্গা উঁচুতে উড়তে থাকুক ‘।

কবীর খানের পরিচালনায় ’83’কে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। ছবির টিজার এবং ট্রেলার গত মাসের শেষের দিকে মুক্তি পেলে তাকে ঘিরে স্বাভাবিকভাবেই ভারতের ক্রিকেটপ্রেমী এবং সিনেমা প্রেমী মানুষের মধ্যেই শুরু হয়েছে দিন গোনা। কারণ চলতি মাসের ২৪ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগের দিন মুক্তি পাবে এই ছবি। ছবিতে রণবীর সিংয়ের লুক ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। স্বয়ং কপিল দেব তাঁর প্রশংসা করেছেন।

কিংবদন্তি তারকা ক্রিকেটারের চরিত্রে অসম্ভব ভালো মানিয়েছে রণবীরকে। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের প্রতিটি মুহূর্ত ফুটে উঠবে এই ছবিতে। একজন অধিনায়ক হিসেবে সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলকে কপিল দেব যে পথে চালিত করেছিলেন বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সেই সবকছুই দর্শক পুনরায় দেখতে পাবেন এই ’83’- র মাধ্যমে। শুধু তাই নয় এই ছবিতে দর্শকদের উপরিপাওনা রণবীর-দীপিকা জুটি। অফস্ক্রিন দম্পতিকে অনস্ক্রিনেও ফের দেখবেন দর্শক।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি