‘ভুলে যাওয়াটা আমার অসুখ’, স্ত্রী শান্তার কাছে ক্ষমা চাইলেন চঞ্চল, কী অপরাধ করেছেন নায়ক?

স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েই ফেসবুকে লম্বা পোস্ট করলেন অভিনেতা। হেঁয়ালি পোস্টে স্ত্রী শান্তার কাছে ক্ষমাও চেয়ে নিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুই বাংলাতেই জনপ্রিয় চঞ্চল চৌধুরী। কলকাতা ইন্ডাস্ট্রিতে বেশি সিনেমা না করলেও বাংলায় প্রচুর ভক্ত রয়েছে তাঁর। তাঁর অসাধারণ অভিনয়ে ফিদা ছোট থেকে বড় সকলে। পাশাপাশি বাংলার প্রথম সারির তারকারাও তাঁর অভিনয়ের প্রশংসা করেন। যাই হোক, পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবন ও রয়েছে অভিনেতার। স্ত্রী ও পুত্র নিয়ে সুখের সংসার। প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবন অভিনেতার। যদিও ব্যক্তিগত জীবন লাইমলাইটে আনতে মোটেও পছন্দ করেন না অভিনেতা। তবে বৃহস্পতিবা র (২৮ অগস্ট) দাম্পত্য জীবনের ব্যর্থতার কথা সমাজমাধ্যমে তুলে ধরলেন অভিনেতা। স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েই ফেসবুকে লম্বা পোস্ট করলেন অভিনেতা। হেঁয়ালি পোস্টে স্ত্রী শান্তার কাছে ক্ষমাও চেয়ে নিলেন অভিনেতা।

পাশাপাশি স্ত্রীর সঙ্গে নস্টালজিক একটি পোস্ট করে তাঁর ‘ভুলে যাওয়া’ অসুখের কথা জানালেন। আসলে প্রেম করে শান্তাকে বিয়ে করেছিলেন চঞ্চল। শান্তা পেশায় একজন চিকিৎসক। ১৮ বছর হয়ে গেল তাঁর বিয়ের বয়স। আর অভিনেতার ব্যস্ত জীবন। কর্ম প্রতিশ্রুতির জন্যে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয়। পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাও অভিনেতার সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই সামলান চঞ্চল চৌধুরীর স্ত্রী শান্তা। তবে আজ নয়, গতকাল ছিল অভিনেতার ১৮ তম বিবাহবার্ষিকী। কিন্তু প্রতি বারের মতো এবারেও ভুলে গিয়েছেন। তবুও স্ত্রী কোনও অভিযোগ করেন নি তাঁর কাছে। তাই স্ত্রীর উদ্দেশ্যে একটি হেঁয়ালি পোস্ট করলেন অভিনেতা। সঙ্গে ভুলে যাওয়াকে অসুখের নাম দিয়ে অভিমানি স্ত্রীর কাছে ক্ষমাও চেয়ে বলেন ‘সাদা সাদা কালা কালা’ নায়ক।

পোস্টে প্রথমেই তিনি লিখলেন, ‘এই ছবিটা অনেক বছর আগের! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোনো এক পত্রিকার ফটোসাংবাদিক বাড়িতে এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং একমাত্র পুত্র শুদ্ধকে দেখা যাচ্ছে। শুদ্ধ তখন অনেক ছোট। আমিও বড় ছোট ছিলাম! তবে আসল কথাই বলতে ভুলে গেছি…, আজ যে আমাদের বিবাহবার্ষিকী, সেটাও যেমন ভুলে গেছিলাম…কততম, সেটাও মনে করতে পারছি না! শান্তা যখন কিছুক্ষণ আগে দুটো শব্দ লিখে মনে করাল, ভেতরে-ভেতরে কিছু লজ্জা এবং কিছুটা অপরাধবোধও কাজ করছিল। আমার মনে ছিল না, প্রায় বছরই এ রকম ঘটে। অভিনেতা হিসেবে এখন পর্যন্ত আমি অনেকটা সফল হলেও পারসোনাল লাইফে কিন্তু আমার অনেক অসফলতা রয়েছে। আমার ভুলে যাওয়াটা আমার একটা অসুখ। এত কিছুর পরেও সেখান থেকে মানে হেড অফিস থেকে তেমন বড় কোও অভিযোগ আসেনি বলেই, এখনও টিকে আছি।’ এরপরেই স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা। চঞ্চল চৌধুরীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘উৎসব’ ও ‘ইনসাফ’-এ। দুই সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ছবি দুটি পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল।

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না….’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী