অগস্টে চারটি ধামাকেদার ছবি মুক্তি, বক্সঅফিসে সংঘর্ষের জন্যে কারা কারা প্রস্তুত?

তবে এই চারটি ছবির বক্সঅফিসে ভাগ্য কী হবে এবং কোনটি শীর্ষে উঠবে তা কেবল সময়ই বলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অগস্টে বক্সঅফিসে লড়াই হবে তুঙ্গে। একই মাসে ৪ চারটে বিগ বাজেটের ছবি হল কাঁপাতে প্রস্তুত। একদিকে যেমন সানি দেওল অভিনীত ‘গদর ২’ রয়েছে, তেমনি রয়েছে রজনীকান্তের ‘জেলর’, অক্ষয় কুমারের ‘ওএমজি ২’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। ইতিমধ্যেই মুক্তির তারিখ ঘোষিত হয়েছে। যারা স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বক্সঅফিসে পরস্পরের সঙ্গে লড়াই করতে প্রস্তুত৷ গদর 2, OMG 2 এবং অ্যানিম্যাল ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে, এবং তামিল চলচ্চিত্র জেলার মুক্তি পাচ্ছে আগামী ১০ আগস্ট। আর সবকটি চলচ্চিত্রই বলিউডের প্রথম সারির অভিনেতা দের। সুতরাং বুঝতেই পারছেন বক্সঅফিসে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যদিও বলিউডের ছবিগুলির সঙ্গে বক্সঅফিসের সংঘর্ষ নতুন কিছু নয়, বিশেষ করে ছুটির দিন গুলিতেই বড় বাজেটের ছবি মুক্তির জন্যে ধার্য করা হয়। তবে এই চারটি ছবির বক্সঅফিসে ভাগ্য কী হবে এবং কোনটি শীর্ষে উঠবে তা কেবল সময়ই বলবে। চলুন জেনে নেওয়া যাক, এই চারটি সিনেমার সম্বন্ধে কিছু খুঁটিনাটি।

গদর 2

‘গদর 2’ হল কাল্ট ফিল্ম গদরের সিক্যুয়াল। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ছবিটি মূল ছবির ১৭ বছর পর মুক্তি পাচ্ছে। ছবিতে তারা সিং এবং সাকিনার ভূমিকায় অভিনয় করবেন সানি এবং আমিশা। দর্শকদের আগ্রহ জাগানোর জন্য, নির্মাতারা চলচ্চিত্রের বর্ণনা গোপন রেখেছেন। গুজব অনুসারে, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে ছবিটি। অনিল শর্মা পরিচালিত, গদর 2 জি স্টুডিওস দ্বারা প্রযোজিত।

ওএমজি 2

অক্ষয় কুমার সমন্বিত ‘OMG 2’ মুক্ত পাচ্ছে ১১ অগস্ট। ছবির নতুন পোস্টার শুক্রবার প্রকাশ্যে এসেছে। ছবিতে অভিনেতা অক্ষয় কুমার শিবের বেশে ধরা দিয়েছেন। তাঁর হাতে একটি ডমরু (একটি বাদ্যযন্ত্র) ধরা রয়েছে, নাচের ভঙ্গিতে রয়েছেন তিনি। পোস্টারটি ইঙ্গিত দিচ্ছে যে, অক্ষয় সম্ভবত সিক্যুয়েলে ভগবান শিবের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম মুখ্য ভূমিকায় থাকবেন। প্লট সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা হয়নি। OMG 2 লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত রাই, এবং প্রযোজনা করেছেন কেপ অফ গুড ফিল্ম, অশ্বিন ভার্দে, বিপুল ডি শাহ এবং রাজেশ বাহল।

অ্যানিমাল

এপ্রিলে রণবীর কাপুর অভিনীত অ্যানিমাল ছবির শুটিং শেষ হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবির প্রথম পোস্টার। ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন রণবীর। সিনেমার প্লট এখনও আড়ালে রয়েছে। ছবিটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। রশ্মিকা মান্দান্না, অনিল কাপুর এবং ববি দেওলও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

জেলর

নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার’- এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রজনীকান্ত এবং তামান্না ভাটিয়া। ছবিটি অ্যাকশন-কমেডি তে পরিপূর্ণ। শিব রাজকুমার, রাম্যা কৃষ্ণান, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ, মালয়ালম তারকা মোহনলাল, সুনীল, বসন্ত রবি এবং যোগী বাবুও ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন ছবিটির বেশিরভাগই শ্যুটিং হয়েছে চেন্নাই এবং হায়দ্রাবাদে। এই মাসের শুরুতে ছবির শুটিং শেষ হয়েছে। গত বছর, জেলারের নির্মাতারা রজনীকান্তের ফার্স্ট লুক প্রকাশ্যে আনেন।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের