আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুনের হুমকির অভিযোগে ফের ‘বিগবস ওটিটি ২’ বিজয়ী এলভিশের বিরুদ্ধে FIR দায়ের

নিজস্ব প্রতিনিধি: সাপের বিষ পাচার মামলায় ফের আইনি বিপাকে ‘বিগবস ওটিটি ২’ বিজয়ী এলভিশ যাদব। গতবছর কোবরা সাপের বিষ পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল, এবং পুলিশি জেরায় তিনি শিকার করে ছিলেন যে, নয়ডার রেভ পার্টিতে তিনিই সাপের বিষ সাপ্লাই দিতেন। নয়ডায় বন্যপ্রাণী আইনের অধীনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ইউটিউবারদের মধ্যে একটি বিশেষ নাম এলভিশ যাদবের। কিন্তু ‘বিগবস ওটিটি ২’ জেতার পরেই তিনি একজন ঘরোয়া নাম হয়ে ওঠেন। এবং তাঁর পরিচিতি বেড়ে যায়। কিন্তু রেভ পার্টিতে সাপের বিষ পাচারের অভিযোগে গতবছর আইনি জটিলতায় রয়েছেন এলভিশ যাদব। তাঁর কয়েকদিন কারাবাসও হয়। এবার এলভিশের বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) গাজিয়াবাদ পুলিশ থানায় মানেকা গান্ধির পিপল ফর অ্যানিমেলস এনজিও-এর সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, এলভিশ এবং তাঁর বন্ধু এবং বিগ বস OTT3 প্রতিযোগী লাভকেশ কাটারিয়ার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হুমকি, ছত্রভঙ্গ এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন পিএফএ কর্মী সৌরভ গুপ্তা এবং গৌরব গুপ্তা। ইতিমধ্যেই তিনি এলভিশের বিরুদ্ধে একটি নতুন FIR-ও দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, বিগ বস OTT2 বিজয়ী এল্ভিশ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছেন। তবে পুলিশ এ বিষয়ে কোনও ব্যবস্থা না নিলে তারা হস্তক্ষেপের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন। রিপোর্ট অনুসারে, সমাজকর্মী অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের মে মাসে এলভিশ তাঁর সহযোগীদের সঙ্গে জোর করে নয়ডার একটি সোসাইটিতে প্রবেশ করেন। যেখানে তারা বসবাস করতেন। সেই ঘটনার পরে, পিএফএ নয়ডা পুলিশের কাছে একটি পুলিশ অভিযোগ দায়ের করে, যার পরে যাদবকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর, এলভিশ যাদব সোশ্যাল মিডিয়ায় সৌরভ এবং গৌরব গুপ্তাকে হুমকি দিতে শুরু করেন। শুক্রবার, আদালত পুরো বিষয়টি বিবেচনা করে এবং গাজিয়াবাদ পুলিশকে এলভিশ যাদবের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গত ৩ নভেম্বর, ২০২৩-এ সাপের বিষ পাচারের অভিযোগে এলভিশ এবং অন্য পাঁচজনের বিরুদ্ধে নয়ডার সেক্টরে আইপিসির 120বি (অপরাধী ষড়যন্ত্র) বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, 1972 এর অধীনে মামলা করা হয়েছিল। এরপরেই নয়টি সাপ এবং বিষযুক্ত ২০ মিলি শিশিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এলভিশকে ১৭ মার্চ, ২০২৪-এ গ্রেফতার করা হয়েছিল এবং পাঁচ দিন পরে তিনি জামিনে মুক্তি পান।

Published by:

Share Link:

More Releted News:

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ