৭১-য় পা, কেমন ছিল গৌরাঙ্গ থেকে মিঠুন হয়ে ওঠার যাত্রাপথ

জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তীর মুম্বইয়ের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার জার্নিটা  খুব সহজ ছিল না। মৃণাল সেনের হাত ধরে তাঁর প্রথম ছবি 'মৃগয়া'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে একটি উল্লেখযোগ্য নাম। আজ তাঁর ৭১তম জন্মদিন। তাঁর ফিল্মি ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে উঠে আসবে নানা জানা-অজানা তথ্য। জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তীর মুম্বইয়ের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার জার্নিটা  খুব সহজ ছিল না। ১৯৭৬ সালে মৃণাল সেনের হাত ধরে তাঁর প্রথম ছবি ‘মৃগয়া’।  এই ছবিই ছিল তাঁর ডেবিউ ছবি। ‘মৃগয়া’-এর জন্য বেস্ট অ্যাক্টর এর জন্য পুরস্কৃত হন জাতীয় স্তরে। 

মুম্বই পৌঁছানোর পর এক এক রাত ঘুমিয়েছেন ফুটপাতে কখন আবার কোনও হোস্টেলের বাইরে। এক কঠিন স্ট্রাগলের মধ্যে গিয়েছেন সেই সময় এই প্রবীণ অভিনেতা। ২০১১ সালে এক সাক্ষাৎকারে নিজেই একথা স্বীকার করেছেন মিঠুন। তাঁর শুরু দিনের স্ট্রাগল কারো সঙ্গে শেয়ার করতে চান না বলেই জানিয়েছিলেন অভিনেতা। কারণ তাঁর স্ট্রাগলের গল্প শুনলে নাকি অনেকের মনোবল ভেঙে যেতে পারে।

অনেক পরে তাঁর এক বন্ধু মাতুঙ্গা জিমখানায় তাকে সদস্যপদের ব্যবস্থা করে দেয়। যাতে সেখানকার বাথ্রুম সে ব্যবহার করতে পারে। ব্যস ওইটুকু সংস্থান হয়েছিল। কিন্তু তারপর সেখান থেকে বেরিয়ে এক একটা দিনের শুরুর সঙ্গে সঙ্গে চলত নতুন ধরণের লড়াই। কী খাবেন কীভাবে জীবনযাপন করবেন কিছুই ধারণা ছিল না। দিনের পর দিন এমন চলতে চলতে একসময় আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছে। তাঁর সঙ্গে জড়িয়ে থাকা নানা রাজনৈতিক বিতর্কিত বিষয়ের জন্য কলকাতায় ফিরেও আসতে পারেননি তিনি। কিন্তু হাল ছাড়েননি। লড়াই জারি রেখেছেন।  

অভিনয় জীবনের প্রথম দিকে স্পটবয়ের কাজ করেছেন মিঠুন। বয়েছেন অমিতাভ-রেখার ব্যাগ। আবার অভিনয়ও করেছেন তাঁদের সঙ্গে একই ছবিতে পার্শ্বচরিত্রে। কোনও গডফাদার নেই যার তাঁর পক্ষে মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা যে কতখানি দুঃসাধ্য কাজ তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ‘ডিস্কো ডান্সার’। হাতে একটি পোর্টফোলিও নিয়ে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরেছেন।

এইরকম ভাবেই একদিন দেখা হয়ে যায় অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে। তাচ্ছিল্যভরে সেদিন জিতেন্দ্র মিঠুনকে বলেছিলেন যে তিনি নায়ক হলে জিতেন্দ্র নাকি অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু সেই জিতেন্দ্রর ছবিই যখন সুপার ফ্লপ তখন মিঠুন ক্যারিয়ারের মাঝআকাশে। এভাবে চলতে চলতেই ১৯৮২ সালের ‘ডিস্কো ডান্সার’ ছবিই বদলে দেয় মিঠুনের অভিনয় জীবনের গতিপথ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতীয় ছবিতে পাশ্চাত্যের ধারার এমন নাচ দর্শককে দেখিয়েছিলেন এই বঙ্গসন্তানই। যিনি একবুক স্বপ্ন ও আশা নিয়ে পাড়ি দিয়েছিলেন আরব সাগরের তীরে। নিজের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন নিয়ে সেই মিঠুন চক্রবর্তীর আজ ৭১তম জন্মদিন। 

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের