দারুণ চমক! ‘বিগ বস ১৬’-এ অংশ নেবেন তানজেনিয়ার ভাইরাল বয় কিলি পল

তবে প্রতিযোগী হিসেবে নয়, কিলি বিগ বস 16 ঘরে প্রতিযোগীদের সঙ্গে রিল তৈরি করবেন, এবং তিনি এমসি স্ট্যান এবং আবদু রোজিকের সঙ্গে একটি টাস্কে অংশ নিতেই এই ভারতে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামের দৌলতে এখন যে কেউ সোশ্যাল স্টারে পরিণত হয়ে যাচ্ছেন। আর একবার নিজেকে ভাইরাল করতে পারলেই চটজলদি সেলিব্রিটির ট্যাগটাও বসে যাচ্ছে নিজের নামের পাশে। গত বছরেই বলিউডের হিন্দি গানের সঙ্গে দুর্দান্ত লিপ মিলিয়ে ভাইরাল হয়েছেন তানজেনিয়ার ভাইরাল বয় কিলি পল। ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে একইভাবে ভাইরাল হয়েছেন কিলির বোন নিমা পল। সিদ্ধার্থ-কিয়ারার শেরশাহ ছবির ‘রাতান লম্বিয়ান লম্বিয়ান’ গানটিতে ‘লিপ সিঙ্ক’ করেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন এই দুজন জনপ্রিয় ভাই-বোন কিলি-নিমা। ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিকমানের তুলে ধরার জন্যেও কিলিকে সম্মানিত করা হয়েছিল আমাদের দেশের তরফ থেকে। তাঁর অগনতি ভক্তের বেশীরভাগই ভারতীয়। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই এখন কিলির ফ্যান। হিন্দি ভাষা না জেনেও সেটিকে দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করাটা কিন্তু মোটেও সহজসাধ্য নয়। যে কোনও হিন্দি গানেরর সঙ্গে তিনি মুহূর্তের মধ্যেই রিল ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এমনকি সেই গানের সঙ্গে নাচতেও ওস্তাদ। সম্প্রতি, ভারতে এসেছিলেন কিলি, যা মোটামুটি এখন সবারই জানা। কারণ কিলির সঙ্গে একাধিক জনপ্রিয় সোশ্যাল ইউজারদের রিল বানানোর ভিডিও বর্তমানে ইনস্টাগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন এসেছিলেন তিনি এখানে তা জানেন কী?

গত ১ অক্টোবর দেশের সবথেকে পপুলার এবং আকর্ষণীয় শো ‘বিগ বস 16’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, আর বরাবরের মতো এই সিজনেও হোস্ট করবেন সুপারস্টার সলমন খান। সেই অনুষ্ঠানেই জানানো হয়েছে, এবারের বিগ বসে প্রতিযোগী হয়েছেন কারা কারা। নাম উঠে এসেছে একাধিক ব্যক্তিত্বদের। রয়েছেন, পরিচালক সাজিদ খান, বিশ্বের সব চাইতে ক্ষুদে সিঙ্গার আব্দুল রোজিক এবং আরও ভিন্ন ভিন্ন বিনোদন শিল্পের প্রভাবশালী ব্যক্তিত্বরা। কিন্ত দর্শকদের জন্যে আরও সুখবর রয়েছে, এবার নাকি এই রিয়েলিটি টিভি শোয়ের অংশ হতে চলেছেন জনপ্রিয় সোশ্যাল ইউজার কিলি পলও! তবে কথাটা কতটা সত্যি। হ্যাঁ, কথাটা একদমই সত্যি। তবে প্রতিযোগী হিসেবে নয়, কিলি বিগ বস 16 ঘরে প্রতিযোগীদের সঙ্গে রিল তৈরি করবেন, এবং তিনি এমসি স্ট্যান এবং আবদু রোজিকের সঙ্গে একটি টাস্কে অংশ নিতেই এই ভারতে এসেছেন। এবং এই শোয়ে তিনি তাঁর টাস্কও কমপ্লিট করেছেন।

সম্প্রতি, ‘বিগ বস 16’ এর প্রতিযোগী আব্দু রোজিকের সঙ্গে কিলির একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে তাঁদের ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ সিনেমার সলমন খানের গান ‘ওহ ওহ জানে জানা’-তে পারফরম্যান্স দিতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে আরও দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ইউজার রিয়াজ আলিও। ভিডিওটি তাদের ভক্তদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং প্রশংসা অর্জন করেছে।

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন