মুকুটে নয়া পালক! বিদেশের মাটিতে শাহরুখকে বিশেষ স্বর্ণমুদ্রায় সম্মান

এবার ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্রেভিন গ্লাস শাহরুখের সম্মানে একটি বিশেষ স্বর্ণমুদ্রা জারি করেছে। আর তিনিই একমাত্র বলিউড অভিনেতা যিনি এই মুদ্রার অংশ হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বলিউডের বাদশা। নাম, খ্যাতি, স্টারডম, অর্থ, সম্মান, সবটাই কামিয়েছেন সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায়। আজ গোটা বিশ্বের কাছে তিনি এক নামেই পরিচিত শাহরুখ খান। বলিউডের বাদশা, কিং অফ রোমান্স। যার ছবি দেখে, এখনও তরুণ থেকে বয়স্ক নতুন করে প্রেমে পড়ে যায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল রাজ কুমার হিরানীর ছবি ‘Dunki’-তে। ২০২৩ সালে পরপর তিন তিনটে হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেতা। সবকটা ছবিই তাঁর সুপারহিট। অভিনেতাকে বড় পর্দায় পরবর্তীতে দেখা যাবে, ২০২৫ সালে কিং ছবিতে৷ যদিও এটির এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেতা। যাই হোক, সম্প্রতি সুপারস্টারের মুকুটে আরও একটি নতুন পালক যোগ হয়েছে।

যেটি অন্য কোনও ভারতীয় অভিনেতার পক্ষে অর্জন করা কঠিন হবে। ৩০ বছরের কেরিয়ারে শাহরুখ খান সিনেমা জগতে অনেক ব্লক বাস্টার, রোমান্টিক ছবি উপহার দিয়েছেন। বলিউডে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আর বিনোদনে তাঁর অসামান্য অবদানের জন্যে তাঁকে বিদেশের অনেক দেশও নানাভাবে সম্মানিত করেন। এবার ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্রেভিন গ্লাস শাহরুখের সম্মানে একটি বিশেষ স্বর্ণমুদ্রা জারি করেছে। আর তিনিই একমাত্র বলিউড অভিনেতা যিনি এই মুদ্রার অংশ হয়েছেন। প্যারিসের বিখ্যাত গ্রেভিন মিউজিয়ামটি শাহরুখের সম্মানে একটি স্বর্ণমুদ্রা জারি করেছে, যাতে অভিনেতার ছবি ছাপা রয়েছে এবং তার নামও লেখা রয়েছে। শাহরুখের একটি ফ্যান পেজ এই মুদ্রার এক ঝলক দিয়ে এই বিশেষ সম্মানের ঘোষণা করেছে। এর মাধ্যমে এই সুপারস্টার প্রথম অভিনেতা হিসেবে জাদুঘরে নিজের নামে স্বর্ণমুদ্রা রাখলেন। প্যারিসের গ্রেভিন গ্লাস ‘জওয়ান’ অভিনেতাকে সম্মান জানাতে এই মুদ্রা জারি করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে, এই মিউজিয়ামে SRK-এর মোমের মূর্তিও স্থাপন করা হয়েছিল। উল্লেখ্য, এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থানে কিং খানের ১৪টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বর্তমানে সিনেমা জগতে শাহরুখ খানের মর্যাদা এ থেকেই অনুমান করা যায়। এসআরকে-এর কাজের কথা বলতে গেলে, তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘ডানকি’ ছবিতে। গত বছরটা তার জন্য খুব ভালো ছিল। অভিনেতার তিনটি ছবি মুক্তি পেয়েছে এবং তিনটিই প্রেক্ষাগৃহে হিট হয়েছে। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ তিনটিই আয়ের নতুন রেকর্ড গড়েছে। বিদেশেও ভালো ব্যবসা করেছে এই ছবিগুলো। এখন শিগগিরই ‘কিং’ ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে। আপাতত এই ছবিটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ এই বছরের শেষের দিকে চিত্রগ্রহণ শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং ২০২৫ সালে পর্দায় হিট হতে পারে। ছবিতে বহু এটার মেয়ে সুহানাও অভিনয় করবেন। যদিও সুহানা ইতিমধ্যেই জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন, ‘কিং’ বড় পর্দায় তার আত্মপ্রকাশ করবে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট