১৫ ঘন্টা ধরে হ্যাকড দেবের ইউটিউব চ্যানেল, মধ্যপ্রদেশ থেকে কীভাবে সমাধান করবেন অভিনেতা

বৃহস্পতিবার রাত থেকেই দেবের প্রযোজনা সংস্থার চ্যানেলে একের পর এক সফটওয়্যার সম্পর্কিত ভিডিও ভাইরাল। তা নিয়েই হৈচৈ নেটমহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে সেলিব্রেটিরা এখন ভক্তদের সঙ্গে এতটাই মিশে যাচ্ছে তার ফলে মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন একাধিক কলাকুশলীরা। বৃহস্পতিবার রাত থেকেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কারণটা হল টলি সুপারস্টার দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল। হ্যাকড হয়েছে ‘Dev’s Entertainment Venture’। বৃহস্পতিবার রাত থেকেই দেবের প্রযোজনা সংস্থার চ্যানেলে একের পর এক সফটওয়্যার সম্পর্কিত ভিডিও ভাইরাল। তা নিয়েই হৈচৈ নেটমহলে। হঠাৎ কী হল, পরে জানা যায় হ্যাকড হয়েছে দেবের এই চ্যানেল। প্রায় একগুচ্ছ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এই চ্যানেল থেকে। দেবের ইউটিউব চ্যানেলের ঠিক ওপরেই রয়েছে দেব-মিঠুন অভিনীত প্রজাপতির পোস্টার। এরপর একের পর এক সফটওয়্যার সম্পর্কিত ভিডিও।

বৃহস্পতিবার থেকেই দেবের সংস্থার ইউটিউব চ্যানেলের হোম পেজের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। চ্যানেলটি দেবের নিজস্ব প্রযোজনা সংস্থার। সেই চ্যানেলে থেকে একই চিত্র ভেসে এলো। তবে বর্তমানে এই ঘটনা নতুন নয়। এর আগেও বহু প্রযোজনার সংস্থার বা অভিনেতা দের টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাইরাল হয়েছে। যে খবরগুলি অভিনেতারা নিজেরাই জানিয়ে ভক্তদের সতর্ক করেছিলেন। কিন্তু এই মুহূর্তে দেব রয়েছে মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’-এর শুটিংয়ের কাজে। যেটি আগামী অগস্ট মাসের মুক্তি পাওয়ার কথা। তাই এখনও দেবের প্রযোজনা সংস্থার থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

তবে অবিলম্বে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে হ্যাকারদের বিতর্কিত কনটেন্টের জন্যে দেবের প্রযোজনা সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলটি বরখাস্ত হয়ে যেতে পারে। এই মুহূর্তে দেবের নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’- এর শুটিং চলছে জোরকদমে। তাই প্রযোজনা সংস্থার দম ফেলার সময় নেই। তার মধ্যেই এই বিপত্তি। কিছুদিন আগেও দেব তাঁর টিমের সঙ্গে ডিনারের একটি ছবি শেয়ার করছিলেন। তবে এবার এই সমস্যা থেকে চ্যানেলটিকে কবে পুনরুদ্ধার করা যাবে তা স্পষ্ট নয়।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স