‘নয়া সাংসদ ভবনের জন্যে খুশি, কিন্তু চ্যাম্পিয়ন কুস্তিগীরদের সমর্থনে তিনি চুপ’, শাহরুখকে নিন্দা

দেশ কি স্বৈরাচারে পতিত হয়েছে? সারা বিশ্ব দেখছে সরকার তার খেলোয়াড়দের সঙ্গে কেমন আচরণ করছে। লেখা হচ্ছে নতুন ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা তিন মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সামিল দেশের শীর্ষমানের কুস্তিগীররা। তরুণ কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতা ব্রিজভূষণের শাস্তির দাবিতে মেতেছেন অলিম্পিক জয়ী একাধিক কুস্তিগীররা। এই অবস্থায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গোটা দেশবাসী। ন্যায়বিচার পেতে প্রতিদিনই তাঁদের আন্দোলনে দিল্লি পুলিশের মর্মান্তিক রূপ দেখে ক্ষুব্ধ দেশবাসী। যেভাবে কুস্তিগীরদের সঙ্গে পুলিশদের সংঘর্ষ হচ্ছে, বিজেপি সরকারের নিন্দা করছে গোটা দেশ। যন্তর মন্তরে বিক্ষোভের সময় দিল্লি পুলিশের সঙ্গীতা ফোগাটকে আটক, ভিনেশের চোখের জল, সবটাই দেশবাসীকে আক্রান্ত করছে। এটা যেন গোটা দেশের কাছে নিন্দার বিষয়। দুঃখজনক ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গর্জে উঠেছেন একাধিক নেটনাগরিক।

এছাড়া কুস্তিগীরদের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকারা। যার মধ্যে রয়েছেন, কমল হাসান, পূজা ভাট, গওহর খান, স্বরা ভাস্কর, সোনু সুদ-প্রমুখ তারকারা। সরকারের অকথ্য আচরণের তীব্র নিন্দা করছেন তাঁরা। বিশেষ করে সঙ্গীতা ফোগাটের গ্রেপ্তার হওয়ার ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই লোকেরা দিল্লী পুলিশের তীব্র নিন্দা করছেন। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সবাই। সঙ্গীতা ফোগাটের ভাই একটি নোটে জানিয়েছেন, “ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির জন্য এফআইআর দায়ের করতে দিল্লি পুলিশ সাত দিন সময় নেয় কিন্তু আমাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সাত ঘন্টাও সময় নেয়নি। দেশ কি স্বৈরাচারে পতিত হয়েছে? সারা বিশ্ব দেখছে সরকার তার খেলোয়াড়দের সঙ্গে কেমন আচরণ করছে। লেখা হচ্ছে নতুন ইতিহাস”।

কিন্তু কুস্তিগীরদের বিক্ষোভে মাত্র কয়েকজন বলিউড সেলিব্রিটি এগিয়ে এলেও গোটা বলিউড নির্বিকার। এদিকে দিন কয়েক আগে আগেই নতুন পার্লামেন্ট গঠনে মোদী সরকারের ধন্য ধন্য করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, হেমা মালিনী, রজনীকান্ত-সহ একাধিক তাবড় তাবড় বলিউড অভিনেতারা। কিন্তু দেশের গর্ব খেলোয়াড়দের প্রতি এরূপ আচরণের কেন চুপ তাঁরা? বিজেপি সরকারের জন্যে মুখ বন্ধ করে আছেন নাকি শাহরুখ খান? প্রশ্ন নেটিজেনদের। বলিউডের প্রতিক্রিয়া অত্যন্ত বিচার্য এবং কুস্তিগীরদের বিরুদ্ধে ইন্ডাস্ট্রির লোকেরা কেন প্রতিবাদ করছেন না, তাঁদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে দেশবাসী।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের