ব্যাঙ্গালুরু বিমানবন্দরে হেনস্থার শিকার বিখ্যাত কোরিওগ্রাফার সলমন ইউসুফ

আমি যেকোন কিছুর জন্য আপনাকে সন্দেহ করতে পারি। আমি তাকে বলেছিলাম … আমাকে চেষ্টা করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের নানা সময়ে বিভিন্ন জায়গায় হেনস্থার সম্মুখীন হতে হয়। কখনও পুলিশের দ্বারা, আবার কখনও ভক্তের দ্বারা। আর তা নিমেষেই সোশ্যাল মিডিয়া কব্জা করে নেয়। সম্প্রতি বলিউডের স্বনামধন্য কোরিওগ্রাফার তথা নৃত্যশিল্পী সলমন ইউসুফ খান বেঙ্গালুরু বিমানবন্দরে একটি অপ্রীতিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সলমন জানালেন, কন্নড় ভাষা না জানার কারণে তাঁকে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়। অথচ তাঁর জন্ম বেঙ্গালুরুতেই। বুধবার সকালে সলমন যখন দুবাইতে যাওয়ার জন্যে বেঙ্গালুরু বিমান বন্দরে উপস্থিত হন, তখনই এক ইমিগ্রেশন অফিসারের সঙ্গে  ঝগড়া বাঁধে তাঁর।

এদিন তিনি তাঁর এহেন অভিজ্ঞতার কথা শেয়ার করে লিখেছেন, “@kempegowdainternationalairpor দুবাই যাওয়ার পথে আমি একজন ইমিগ্রেশন অফিসারের সঙ্গে দেখা করি। যিনি আমার সঙ্গে কন্নড় ভাষায় কথোপকথন করছিলেন। কিন্তু আমি তেমন কন্নড় ভাষা জানিনা। তাই কোনরকম ভাঙা ভাঙা উচ্চারণে আমি তাঁকে বোঝানোর চেষ্টা করি যে, আমি তাঁর ভাষা বুঝতে পারছি। কিন্তু তিনি কন্নড় ভাষায় অনবরত আমার সঙ্গে কথা বলতে থাকেন। আমার পাসপোর্ট দেখতে চান। এরপর আমার নাম, আমার পিতার নাম এবং আমার জন্মস্থান নির্দেশ করে বলেন, “আপনার বাবা ব্যাঙ্গালুরুর বাসিন্দা, তাই আপনাকেও কন্নড় বলতে হবে।”

এরপর কোরিওগ্রাফার ইমিগ্রেশন অফিসারকে বলেন যে, তিনি শহরে জন্মগ্রহণ করলেও বেশি সময় কাটাননি, কারণ তিনি সৌদি আরবে বড় হয়েছেন। বেঙ্গালুরুতে তাঁর বন্ধুদের কাছ থেকে কিছুদিন কন্নড় ভাষা শিখেছিলেন। এই কথা শোনার পর ওই অফিসার বলেন, “আপনি যদি কন্নড় ভাষা বলতে না পারেন, তাহলে আপনা কে আমরা অপরাধী বলে সন্দেহ করতে পারি।” সলমনের কথায়, “আমি অফিসারকে বলেছিলাম যে, আমি আমার দেশের সরকারী ভাষা হিন্দি জানি। কেন আমি কন্নড় জানতে যাব, কিসের জন্য আপনি আমাকে সন্দেহ করবেন? এরপর ওই অফিসার জোরে জোরে তিনবার আমাকে টেনে নিয়ে যাওয়ার ট্রাই করলেন। তারপর আমি অফিসারকে বলছিলাম, তোমার মতো অশিক্ষিতরা যদি এদেশে থাকে তাহলে এই দেশ কখনই বাড়বে না।” সলমন বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনও সাহায্য পাননি। সলমন ইউসুফ খান ২০০৯ সালে ডান্স ইন্ডিয়া ড্যান্স নামক ডান্স রিয়েলিটি শো-এর প্রথম সিজন জেতার পর খ্যাতি অর্জন করেন। তিনি ২০১৩ সালে রেমো ডি’সুজার নৃত্যনাট্য ABCD: Any Body Can Dance-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন, তাঁর সর্বশেষ চলচ্চিত্রটি ছিল, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত স্ট্রিট ড্যান্সার 3D, তাঁর সহ-অভিনেতা ছিলেন বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট