‘নাস্তিক হয়েও ধর্মীয় রীতি মেনে মায়ের শেষকৃত্য’, কটাক্ষের ঝড় উঠতেই কী যুক্তি প্রকাশ রাজের?

গত রবিবার (২৯ মার্চ) অভিনেতার মা সুবর্ণলতা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গিয়েছেন। মৃত্যুকালে অভিনেতার মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মাকে হারিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। খ্রিস্টান মতে সম্পন্ন করেছেন তাঁর শেষকৃত্য। সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই নিন্দকদের কটাক্ষের মুখে পড়েন তিনি। এবার সব কটাক্ষের সপাটে জবাব দিলেন অভিনেতা। আসলে বরাবরই অভিনেতা ঈশ্বরে বিশ্বাসী নন। নিজেকে নাস্তিক বলে দাবি করেন। তাও কেন তিনি মায়ের শেষকৃত্য ধর্মীয় রীতি মেনে পালন করলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। গত রবিবার (২৯ মার্চ) অভিনেতার মা সুবর্ণলতা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গিয়েছেন। মৃত্যুকালে অভিনেতার মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর শেষকৃত্য ৩১ মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। একটি গির্জায় অনুষ্ঠিত সেই শেষকৃত্যের বেশ কিছু আবেগঘন ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় অভিনেতা তাঁর মাকে বিদায় জানানোর সময় শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন।

এরপরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর কিছু ব্যবহারকারী অভিনেতাকে তুলোধনা করেন। তাঁরা অভিনেতার একটি পুরনো ভিডিও পোস্ট করেন, যেখানে প্রকাশ রাজ নিজেকে নাস্তিক বলে দাবি করেছিলেন এবং প্রশ্ন তোলেন, নাস্তিক হয়েও তিনি কেন খ্রিস্টান প্রথা মেনে মায়ের শেষকৃত্য সম্পন্ন করছেন? এই সমালোচনার জবাবে এবার মুখ খুললেন অভিনেতা। তিনি তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি জোরালো বার্তা শেয়ার করে লেখেন যে, তাঁর মায়ের বিশ্বাসকে সম্মান জানাতেই এই আচার-অনুষ্ঠানগুলি পালন করা হয়েছিল। তিনি লিখেছেন, “হ্যাঁ। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। কিন্তু আমার মা ঈশ্বরে বিশ্বাস করতেন। তাঁর বিশ্বাসকে অস্বীকার করার আমি কে? এটাই হল সেই মৌলিক সম্মান যা আমরা একে অপরকে দিই।’ অভিনেতার অনুরাগীরা এই বিষয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন।

অভিনেতার মা সুবর্ণলতার মস্তিষ্কে সিস্ট ছিল। পরে তাঁর অস্ত্রোপচার হয়, যার ফলে তিনি স্মৃতিশক্তি হারান। অস্ত্রোপচারের পর তিনি তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদেরও চিনতে পারতেন না। জানা যায়, কর্ণাটকে জন্মগ্রহণকারী সুবর্ণলতা একটি খ্রিস্টান পরিবারে অনাথ হিসেবে বেড়ে ওঠেন। জীবনের প্রথম দিকে তিনি একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন, যেখানে তাঁর পরবর্তীকালের স্বামীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব সম্পর্কে পরিণত হয় এবং অবশেষে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল