এই মুহূর্তে




কাঁদতে কাঁদতে বাবার প্রার্থনা সভায় ববি-সানি, ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন সিদ্ধার্থ, সুনীল শেট্টি

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা আই হেট টিয়ারস’, ‘চুন চুন কে মারুঙ্গি’, ‘শোলে’ সিনেমার সেই সংলাপগুলি আজও সবার অন্তরে বিরাজমান। রয়ে যাবে চিরসবুজ হয়ে। ২৪ নভেম্বর বলিউডের এক অধ্যায়ের শেষ হয়েছে। শোলের ৫০ বছর পূর্তিতেই সকলকে ছেড়ে চলে গিয়েছেন বীরু, ধর্মেন্দ্র। বলিউডের কিংবদন্তি অভিনেতা, যার অবদান ভুলতে পারবে না বলিউড, ভুলতে পারবে না ভারতীয় সিনেমা মহল। দীর্ঘকালীন অসুস্থতার পর গত সোমবার মারা গিয়েছেন ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেঁচে থাকলে আগামী ৮ ডিসেম্বর ৯০ বছর পদার্পণ করতেন অভিনেতা। তাঁর মৃত্যুতে এখনও কাঁদছে গোটা দেশ। তার অবদান প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। প্রতিটি বয়সের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তবে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে দাহ করা হয়েছে নায়ককে। তাই তাঁর মৃত্যুর কথা অনেক পরে প্রকাশ্যে এসেছে। তাঁর পরিবারও জানায়নি।

এই নিয়েও বিতর্ক উঠেছিল। তবে অভিনেতার মৃত্যুর বিষয়টা প্রকাশ্যে আসা মাত্রই দলে দলে ভক্তের ভিড় জমতে শুরু করেছিল ধর্মেন্দ্রর জুহুর বাড়িতে। তবে তাঁর মৃত্যু হয়েছে ৪ দিন কেটে গেল। আজ মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড বান্দ্রার সিসাইড লনে ধর্মেন্দ্রর প্রার্থনা সভার আয়োজন করেছে দেওল পরিবার। ইতিমধ্যেই দলে দলে অতিথিরা আসতে শুরু করেছেন। পৌঁছে গিয়েছেন অভিনেতার ছেলে ববি ও সানি ও তাদের পরিবার। এছাড়াও গিয়েছেন মালাইকা অরোরা। ভাগ্নে অভয় দেওল। যেখানে ভক্তরাও অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সানি দেওলের ছেলে করণ দেওলকে তার দাদুর প্রার্থনা সভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে। প্রয়াত বাবা ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে প্রার্থনা সভায় পৌঁছানর সময় ববি দেওলকে দৃশ্যত আবেগপ্রবণ হতে দেখা যায়। তবে তিনি এই পাপারাৎজিদের ক্যামেরা থেকে তাঁর মুখ আংশিকভাবে ঢেকে রেখেছিলেন।

মালাইকা অরোরা তার ছেলে আরহান খানকেও নিয়ে কিংবদন্তি অভিনেতার প্রার্থনা সভায় উপস্থিত হয়েছেন। সুনীল শেট্টিও ধর্মেন্দ্রজির প্রার্থনা সভায় গিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও গিয়েছেন এবং তিনি একা ছিলেন। আজ ধর্মেন্দ্রর প্রার্থনা সভার আগে, তাঁর স্ত্রী হেমা মালিনী X-এ তার প্রয়াত স্বামীর অদেখা কয়েকটি ছবি শেয়ার করে একটি হৃদয়গ্রাহী নোট লেখেন। যেখানে তিনি লিখেছেন, “ধর্মজি তিনি আমার কাছে অনেক কিছু ছিলেন। প্রেমময় স্বামী, আমাদের দুই মেয়ের স্নেহশীল বাবা, এশা এবং আহানা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি, সবসময় আমার ‘সাহায্যকারী’ ব্যক্তি – আসলে, তিনি আমার কাছে সবকিছু ছিলেন! এই শূন্যতা আমার জীবনের বাকি সময় জুড়ে থাকবে। বছরের পর বছর একসঙ্গে থাকার পর, আমার কাছে অসংখ্য স্মৃতি রয়ে গেছে, তাঁর। যা আমি যত্নে রাখব।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

‘শাহরুখ মেসির সঙ্গে ছবি তুলতে পারলে শুভশ্রী কেন নয়?’ যুবভারতী বিতর্কে স্ত্রীর পাশে রাজ

শিল্পা শেঠির মালিকানাধীন পানশালায় চরম বিশৃঙ্খলা, ঘটনা গড়াল হাতাহাতিতে

‘মেসিকে দেখতে এসে মাসিকে দর্শন’, শুভশ্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুবভারতীর দর্শকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ