এই মুহূর্তে

জামিনের আবেদন খারিজ, ধর্ষণ ও নির্যাতনের মামলায় জেলে পাঠানো হল হিরো আলমকে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতে বাধ্য করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টো নাগাদ ঢাকা-বগুড়া থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এবার তাঁকে জেলে পাঠানো হল। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে যায় শাজাহানপুর থানার পুলিশ। কিন্তু পুলিশ দেখেই পালানোর চেষ্টা করেন হিরো আলম। এরপর পুলিশের গাড়ি ধাওয়া করে তাঁকে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে গ্রেফতার করেন। গতকাল বিকেলেই তাঁকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির করা হয়। কিন্তু হিরো আলম জামিনের আবেদন করলে তা নাকচ করে তাঁকে জেল হাজতের নির্দেশ দেন বিচারপতি মো. আব্দুল আনোয়ারুল হক। তিনি এই গ্রেফতার এড়াতে কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুনঃ নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার হিরো আলম

জানা গিয়েছে, গত বছরের ৬ মে সাদিয়া রহমান মিথিলা নামক একজন মহিলা হিরো আলমের বিরুদ্ধে ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। এরপর আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর থেকেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছিল। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানিয়েছেন, হিরো আলম তাঁর ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা পালিয়ে যাচ্ছিলেন বলে খবর ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর পিছু নেয় এবং তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি এবং নায়িকা বানানোর আশ্বাস দিয়ে হিরো আলম অভিযোগকারী মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে এক ভুয়ো কাজীকে ডেকে কবুল পরিয়ে ওই মহিলাকে নিয়ে বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেছিলেন। তাঁর সঙ্গে সহবাস করেন দিনের পর দিন।

এক পর্যায়ে অভিযোগকারী মহিলা গর্ভবতী হয়ে পড়লে হিরো আলম তাঁকে বগুড়ায় নিয়ে গিয়ে গর্ভপাত করানোর জন্যে জুলুমবাজি করেন। রাজি না হওয়ায় গত বছরের ২১ এপ্রিল হিরো আলম-সহ তাঁর সঙ্গপাঙ্গরা অভিযোগকারিণীকে ব্যাপক মারধর করেন। হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার মহিলাকে ধর্ষণ করেন। আহত অবস্থায় ওই মহিলাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানে তাঁর গর্ভপাত হয়। পরে ২৪ থেকে ২৬ এপ্রিল তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়, সেখানেই তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অভিযোগে এমনটাও জানা যায় যে, হিরো আলম সিনেমা বানানোর নামে মহিলার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর হিরো আলমকে গ্রেফতার করে জেলে পাঠানো হল। যদিও গ্রেফতার হওয়ার কয়েক দিন আগে হিরো আলম এই মামলাকে ‘ভুয়া’ বলে দাবি করেছিলেন। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আগামী উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে প্রথমবার শহিদ মিনারে যাচ্ছেন জামায়াতের আমীর

‘হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীদের পিটিয়ে যাও’, তালিবান সরকারের সঙ্গে ‘দানবের’ তুলনা স্বরা ভাস্করের

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না নাম-ছবি-কণ্ঠস্বর, কাজলকে সুরক্ষাকবচ দিল হাইকোর্ট

ইউনূসের সিদ্ধান্ত বদলে দিলেন তারেক, ভারতীয়দের জন্য ফের চালু করলেন ভিসা

৬,৬০৬ কোটির বিটকয়েন জালিয়াতি মামলায় জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

১৯ বছর পর ভারতে আসছেন শাকিরা, মুম্বই-দিল্লি জুড়ে একাধিক কনসার্ট, দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte