প্রয়াত ‘চিয়ার্স’ অভিনেত্রী কির্স্টি অ্যালে

প্রয়াত অভিনেত্রী ১৯৮৭ থেকে ১৯৯৩ পর্যন্ত এনবিসি সিটকম 'চিয়ার্স'-এ রেবেকা হাওয়ের চরিত্রের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। মারা গেলেন ‘চিয়ার্স অ্যান্ড ড্রপ ডেড গর্জিয়াস’ খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র অভিনেত্রী কির্স্টি অ্যালে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে প্রায় ৭১ বছর বয়সে মারা গেলেন এই জনপ্রিয় অভিনেত্রী। আমেরিকান বিনোদন সংবাদ অনুসারে, অ্যালের মৃত্যুর কথা তাঁর সন্তান উইলিয়াম স্টিভেনসন এবং নাতনি লিলি প্রাইস স্টিভেনসন নিশ্চিত করেছেন। তাঁরা তাঁদের প্রয়াত মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছেন যে তিনি “ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার পরে মারা গিয়েছেন।

সম্প্রতি তাঁর এই রোগ ধরা পড়েছিল।” বিবৃতিতে আরও বলা ছিল যে, “মৃত্যুকালে তিনি তাঁর নিকটতম পরিবার দ্বারা বেষ্টিত ছিলেন। এবং ক্যান্সারের বিরুদ্ধে দুর্দান্ত শক্তির সঙ্গে লড়াই করেছিলেন। তিনি আমাদের বেঁচে থাকার জন্যে অবিরাম আনন্দ দিয়ে গিয়েছেন। তিনি পর্দায় যতটা আইকনিক ছিলেন, তিনি বাস্তবেও ততটাই আমাদের আশ্চর্যজনক মা এবং দাদী ছিলেন। আমরা দাদীর চিকিৎসার জন্যে মফিট ক্যান্সার সেন্টারের ডাক্তার এবং নার্সদের অবিশ্বাস্য দলের প্রতি কৃতজ্ঞ।” প্রয়াত অভিনেত্রী ১৯৮৭ থেকে ১৯৯৩ পর্যন্ত এনবিসি সিটকম ‘চিয়ার্স’-এ রেবেকা হাওয়ের চরিত্রের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এই ভূমিকার জন্য, তিনি একটি এমি পুরস্কার এবং একটি গোল্ডেন গ্লোবও জিতেছিলেন।

এছাড়াও অ্যালি ১৯৯১ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের জন্যে সেরা অভিনেত্রীর জন্য এমি জিতেছিলেন। এছাড়াও তিনি ১৯৯৩ সালে সিবিএস টিভি মুভি “ডেভিডস মাদার”-এ শিরোনাম চরিত্রে অভিনয় করার জন্য দ্বিতীয় এমি জেতেন৷ ১৯৮৯ সালের কমেডি “লুক হু ইজ টকিং”-এ অভিনয়ই ছিল তাঁর কেরিয়ারের বড় উত্থান, যেখানে তিনি একটি শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ২০১০ সালে A&E রিয়েলিটি সিরিজ “Kirstie Alley’s Big Life”-নামক একই বিষয় নিয়ে কাজ করেছিলেন। ১৯৭৯ সালে “দ্য ম্যাচ গেম” এবং ১৯৮০ সালে “পাসওয়ার্ড” নামক একটি গেম শো প্রতিযোগী হিসাবে তিনি প্রথম টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান