Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাত্র ৩৪ বছরেই রহস্যজনক মৃত্যু জনপ্রিয় গায়ক-অভিনেতা অ্যারন কার্টারের

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এই জনপ্রিয় গায়ককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউড ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত হলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা অ্যারন কার্টার (Aaron Carter)। ২০০০ সালের গোড়ার দিকে আবির্ভূত হয়েছিলেন এই তারকা, যার কন্ঠে “আই ওয়ান্ট ক্যান্ডি” গানটি মারাত্মক হিট হয়ে যায়, তখন থেকেই মানুষের কাছে পরিচিত হতে শুরু করেন তিনি। এরপর আর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এই জনপ্রিয় গায়ককে। টেলর হেলগেসন নামক এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি সম্প্রতি কার্টারের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

যদিও লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র ডেপুটি আলেজান্দ্রা প্যারা জানিয়েছেন, অভিনেতার বাসভবন থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু সেটাই যে অ্যারানের মৃতদেহ তা নিশ্চিত নয়।কার্টার মাত্র ৯ বছর বয়সেই তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেছিলেন এবং ১২ বছর বয়সে জনপ্রিয় অ্যালবাম “অ্যারনস পার্টি (কাম গেট ইট)” প্রকাশ করেছিলেন। আর তাঁর এই অ্যালবামটি বিলবোর্ডে ২০০ টি তালিকার মধ্যে ৪ নম্বরে জায়গা করে নিয়েছিল এবং এই অ্যালবামটির প্রায় ৩ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

তবে সম্প্রতি তাঁর কর্মজীবন পরে স্থবির হয়ে পড়েছিল এবং সাম্প্রতিক বছরগুলিতে, তিনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। এছাড়াও কার্টারকে, দ্য নিউ ইয়র্ক টাইমস-এ “টুইন হার্টথ্রব” হিসাবে বর্ণনা করা হয়েছিল। ২ বছর বয়স থেকেই তিনি গান গাইতে শুরু করেছিলেন। কার্টার অভিনেতা হিসেবে, “সাব্রিনা দ্য টিনেজ উইচ” এবং “7th Heaven” এর মতো শোতে গেস্ট অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন। ২০১৯ সালে, কার্টারের ভাই নিক এবং বোন অ্যাঞ্জেল বলেছিলেন যে, তাঁরা কার্টারের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা অমান্যর জন্য মামলা করেছিলেন, কারণ কারণ তাঁর স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন।

২০১৮ সালে অ্যারন কার্টার একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন যে, তিনি মানসিকভাবে অসুস্থ তাঁর চিকিৎসার প্রয়োজন। এছাড়াও তিনি আরও বলেছিলেন যে, তিনি মাঝে মাঝে গাঁজা ধূমপান করতেন। যার জন্যে তাঁকে উদ্বেগ-বিরোধী ওষুধ দেওয়া হতো। পুরোনো একটি সাক্ষাৎকার জুড়ে, কার্টার বলেছিলেন যে, তিনি নিজেকে একজন র‌্যাপার, একজন গায়ক, একজন প্রযোজক, একজন শিল্পী এবং একজন অভিনেতা হিসেবে বিবেচনা করেন। এমনকী নিজের জীবনে এত অশান্তি সত্ত্বেও, তিনি তাঁর কেরিয়ার উপভোগ করতেন।

পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, আজই পেশ আদালতে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে

উদয়ন–জগদীশের খোঁজ মিলছে না, নির্বাচনের ফলাফলের পরই বেপাত্তা!‌

শুরু হতেই ‘TRP’-তে জয়জয়কার ‘ঘূর্ণি’র, সেরা পাঁচে নেই ‘পরশুরাম’, তাহলে টপার কে?

টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

কীভাবে খুন চন্দ্রনাথ? তদন্তকারীদের হাতে সিসিটিভি ফুটেজ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?