প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। কয়েক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতাও। বিকেল এবং সন্ধ্যার দিকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই ঝড়বৃষ্টির কারণে কিছুটা হলেও কমবে অস্বস্তি।

উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা হাওয়ার প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে। ওইদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সহ আরও একাধিক কেন্দ্রীয়মন্ত্রী হাজির থাকতে পারেন। ওইদিনও রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শনিবার শহর কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই দিন ঝড়ের সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার রাজ্যের সর্বত্র প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায়। শুক্রবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় এবং বৃষ্টির দাপট থাকবে বেশি। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার দুর্যোগ চলতে পারে। এছাড়া ৮ এবং ৯ মে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত বৃষ্টি পাত চলবে। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি