বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রামে, ইংরেজবাজার, বসিরহাটের পর বরানগর। এবার বিজেপি নেতাকে বাড়ির সামনেই ভোজালি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।  আক্রান্ত তাঁর পরিবারের সদস্যরাও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, আক্রান্তের নাম সোমনাথ ধর। সোমনাথ বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়া এলাকার বাসিন্দা। তিনি এলাকার বুথ সভাপতি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বরানগরে একটি বাড়ি দখল হয়ে যাচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন সোমনাথ। আর সেই আক্রোশ থেকেই সোমনাথ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।

বিজেপি নেতার পরিববারের অভিযোগ,  শুভঙ্কর, রঞ্জিত ধর নামে দুই ব্যক্তি তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘ সময় ধরে হুমকি দিয়ে যাচ্ছেন সোমনাথকে। তাঁর বাড়ির ভাগ নেওয়ার জন্য। সেখানে প্রোমোটিং করতে চেয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু সোমনাথ  তাতে রাজি ছিলেন না। সেই রাগে এই ঘটনা বলে মনে করছে আক্রান্তের পরিবার।এরপর বুধবার (৬ মে) রাতে আচমকায় হামলা চালায় দুই ব্যক্তি। বাড়ির সামনে সোমনাথকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় বলে অভিযোগ। সোমনাথকে বাঁচাতে এসে তাঁর পরিবারের কয়েকজন সদস্যও আক্রান্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ যায় এবং তদন্ত শুরু করে। 

বুধবার (৬ মে) রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ কলকাতায় কর্মসূচি সেরে মধ্যমগ্রামে বাড়ির দিকেই ফিরছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় তাঁর স্করপিও পৌঁছতেই শুটআউট। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। কাজ শেষ হতেই এলাকা ছেড়ে পালায় আততায়ীরা।  চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তেরা এখনও অধরা। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলে সূত্রের খবর। 

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০