Loading live market data...
Loading active stocks...
Connecting...

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) মধ্যমগ্রামের পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের গাড়িকে লক্ষ্য করে। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া থেকে স্করপিও গাড়িতে করে বারাসতের দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়ার কাছে আসতেই তাঁর গাড়ি পিছু করে চারটি বাইকে থাকা মোট আটজন দুষ্কৃতী। এরপর চন্দ্রনাথের গাড়ির গতি আসতে হতেই তাঁর গাড়ি লক্ষ্য করে পয়েন্ট রেঞ্জ থেকে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়।

পুলিশ সূত্রের খবর, গাড়ির কাঁচ ভেদ করে পরপর তিনটি গুলি লাগে চন্দ্রনাথের বুকে-পেটে। এরপর রক্তাক্ত অবস্থায় চন্দ্রনাথ এবং তাঁর সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গাড়ির চালকও আহত হয়েছেন। কিন্তু সেখানে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু-সহ বিজেপির দলীয় কর্মীরা বারাসতেল হাসপাতালে পৌঁছেছেন। আদতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ছিলেন চন্দ্রনাথ। বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্র থেকে জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ।

বিগত পাঁচ বছর ধরে তিনিই শুভেন্দুর সমস্ত কাজকর্মের দায়িত্বে ছিলেন। ভবানীপুরে শুভেন্দুর হয়ে যে টিম কাজ করছিল, তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। চণ্ডীতলার বাসিন্দা হলেও চন্দ্রনাথ মধ্যমগ্রামে থাকতেন। এদিন কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন তিনি। ইতিমধ্যেই চন্দ্রনাথের গাড়ির ছবি সামনে এসেছে, গাড়ির কাচে স্পষ্ট তিনটি বুলেটের চিহ্ন। তবে জানা যাচ্ছে, দুষ্কৃতীদের বাইকের কোনও নম্বর প্লেট ছিল না। বাইকে কারা ছিলেন? তাও এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

 

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত