‘পরিচালক’ হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দিলেন হৃতিকের ছোট পুত্র হৃদান

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত তারকা সন্তানরা বাবা-মায়ের পথেই হাঁটেন। কেউ ছোট থাকতেই অভিনয়ে যোগ দেন, আবার কেউ বড় হয়ে নায়ক-নায়িকার তালিকায় যুক্ত হন। আবার কোনও তারকার সন্তানরা অভিনয়ে না গিয়ে বিপরীত মেরুতে হাঁটছেন। হ্যাঁ, বলিউড তারকাদের ক্ষেত্রে এরকম অনেক উদাহরণ রয়েছে। তবে সুপারস্টার হৃতিক রোশনের ছোট পুত্রও হৃদান রোশনও বাবার পথেই হাঁটল। সে চলচ্চিত্র নির্মাতা হতে চায়। আর সিনেমা জগতে নিজের কেরিয়ার শুরু করার জন্যে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন হৃদান। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)-তে চলচ্চিত্র নির্মাণে ডিগ্রি অর্জনের জন্যে ভর্তি হয়েছেন অভিনেতার ১৭ বছর বয়সী পুত্র।

এই খবরটি হৃদানের স্কুল, আমেরিকান স্কুল অফ বোম্বে, তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে। এবং তাঁরা হৃদানকে তাঁর নতুন শিক্ষাজীবনের জন্য অভিনন্দন জানিয়েছে।পোস্টটিতে ইউএসসি লোগোর পাশে হৃদানের একটি ছবি ছিল। এই ঘোষণার পরপরই হৃদানের বন্ধু ও পরিবারের সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন ফারাহ খান আলির কন্যাও। হৃদান হৃতিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে। তাঁদের বড় ছেলের নাম হৃহান রোশন। তবে হৃদানের চলচ্চিত্র নির্মাতা হওয়ার পড়াশুনা অনেককেই অবাক করেছে। অনেকেই বলছেন, তিনি হয়তো শেষ পর্যন্ত রোশন পরিবারের সৃজনশীল পথই অনুসরণ করবেন। বড় হয়ে বাবা এবং দাদুর মতো মস্ত বড়মাপের চলচ্চিত্র নির্মাতা হবেন। প্রবীণ অভিনেতা সঞ্জয় খানের কন্যা সুজান ও হৃতিক ২০০০ সালে বিয়ে করেছিলেন। তবে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

কিন্তু তাঁরা সন্তানদের যৌথভাবে লালন-পালন করার পাশাপাশি একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। ২০২০ সালের মহামারীর সময়, সুজান সাময়িকভাবে হৃতিকের সঙ্গেই ছিলেন, যাতে তাঁরা যৌথভাবে তাঁদের ছেলেদের যত্ন নিতে পারেন। অন্যদিকে, পেশাগত জীবনে হৃতিকের সময়টা খারাপ যাচ্ছে যাচ্ছে। দীপিকা পাডুকোনের সঙ্গে তাঁর অভিনীত এরিয়াল অ্যাকশন ফিল্ম ‘ফাইটার’ বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। পাশাপাশি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অংশ এবং জুনিয়র এনটিআর অভিনীত তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়ার ২’ বিশাল বাজেট থাকা সত্ত্বেও বক্স অফিসে তেমন সাড়া পায়নি। হৃতিক বর্তমানে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ৪’-এর পরবর্তী কিস্তিতে অভিনয় ও পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন।

কীর্তনে নাচার শাস্তি, স্ত্রী ও দুই সন্তানকে কুড়ুল দিয়ে কোপ, শেষে রেললাইনে আত্মঘাতী স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’