আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শাকিবকে বিয়ে করার জন্যে মুসলিম হয়েছি, মিথ্যে বলেছিলাম’, বড় স্বীকারোক্তি অপু বিশ্বাসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাকিব খান, যাঁকে বাংলাদেশের কিং খান বলে। তবে এই অভিনেতা পেশাগত জীবনে যতটা সুনাম, ব্যক্তিগত জীবনে ততটাই দুর্নাম। ২০০৮ সালে জনপ্রিয় ঢাকাই অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিবাহ করেছিলেন শাকিব খান। কিন্তু বিয়ে ও সন্তানের কথা অনেকদিন পরে প্রকাশ্যে এনেছিলেন অপু বিশ্বাস। তবে এই অভিনেত্রী একজন হিন্দু। কিন্তু সেই সময়ে বারবারই প্রকাশ্যে এসেছিল যে, অভিনেত্রী শাকিবকে বিয়ে করার জন্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্ত তা সম্পূর্ণ মিথ্যা। ২০১৭ সালে ১০ এপ্রিল সন্তান জয়কে নিয়ে লাইভে এসে বিয়ের তথ্য প্রকাশ করেন অপু বিশ্বাস। তখন তিনি লাইভে বলেছিলেন যে, শাকিবকে বিয়ে করার জন্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু সেগুলি সবটাই মিথ্যা।

সম্প্রতি অভিনেত্রী নিজেই তাঁর মিথ্যাগুলি স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, ‘আমি শাকিবকে বিয়ে করেছি। সে একজন মুসলিম। কিন্তু বিয়ের পরেও আমি হিন্দু ছিলাম। কিন্তু সেই সময় আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যা কথা বলেছি। কিন্তু সেটা করেছি অনেক কারণে। কেরিয়ার, সংসার এবং সন্তানকে বাঁচানোর জন্যে মিথ্যে বলেছি। মুসলিম ধর্ম গ্রহণ করেছি সেটাও মিথ্যে ছিল। সংসার টিকিয়ে রাখার জন্যে আমি এগুলো করেছি। অনেক শোতে আমরা একে অন্যকে বিয়ের কথা জিজ্ঞাসা করতাম। অথচ তখনও আমরা বাস্তবে স্বামী-স্ত্রী ছিলাম। শো শেষে বাড়ি ফিরে একসঙ্গে খাওয়াদাওয়া করতাম রান্না করতাম।’

এরপর ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে অপু বিশ্বাস জানালেন, ‘মানুষ তখন ধরে নিয়েছিল যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও হয়তো ইসলাম হয়ে গিয়েছি। কিন্তু বাস্তবে আমি কখনই ধর্মান্তরিত হইনি। ইসলাম ধর্ম গ্রহণ করার কিছু আনুষ্ঠানিকতা থাকে, শাকিবের বাড়ি থেকে কিছুই করা হয়নি। অতএব আমি হিন্দুই রয়ে গিয়েছি।’ তবে শাকিব খান কখনই তাঁর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে জানাননি। যদিও অস্বীকৃতিও জানাননি। সবটাই গোপনে রেখেছিলেন। এর কয়েক বছর পর ২০২৩ সালে আরেক অভিনেত্রী বুবলির সঙ্গে শাকিব খানের গোপন বিবাহের কথা জানা যায়। এ ক্ষেত্রেও শাকিব খান নিজে কিছুই জানাননি। বুবলী নিজেই শাকিব খানের সঙ্গে বিবাহের কথা এবং সন্তান ধারনের কথা জানান। যদিও অপু বিশ্বাস বা বুবলী কারো সঙ্গেই বিয়ের অস্বীকৃতি জানাননি শাকিব খান। বর্তমানে কোনও স্ত্রীর সঙ্গেই থাকেন না তিনি। কিন্তু দুই ছেলেকই পিতৃস্নেহে বড় করছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ