‘আমি সস্তার প্রচার চাই না’, ‘আজমগড়’-এর নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পঙ্কজ ত্রিপাঠীর

ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, তাঁর নামটি 'আজমগড়'-এর জন্য ব্যবহৃত হচ্ছে। যা অভিনেতার পরবর্তী ছবি 'ওহ মাই গড ২' কে প্রভাবিত করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অন্যতম বিতর্কিত অভিনেতাও বটে। বলিউডে তাঁর উত্থান বহুদিন হলেও তেমন কোনদিনও লাইমলাইটে আসেন নি তিনি। মাঝে কিছু ছবি হিট হওয়ার পর আলোচনায় আসেন অভিনেতা। মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ না পেলেও তাঁর পাশ্ব চরিত্রেই অসাধারণ অভিনয় সেই ছবির অন্যতম আকর্ষণ। কৃতি শ্যাননের মিমি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ছিলেন। যার জন্যে একাধিক পুরুস্কারও জেতেন তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা। সম্পূর্ণ নিজস্ব দক্ষতায় বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনেতা। যাই হোক, সম্প্রতি একটি বিশেষ কারণ সংবাদের শিরোনামে উঠে এলেন অভিনেতা। তাঁর আসন্ন প্রায় সিনেমা ‘আজমগড়’-এর নির্মাতাদের উপর ব্যপক চটলেন অভিনেতা, এমনকী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। কারণ কি?

ছবিতে একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। সেখানে অভিনেতাকে একজন মৌলভির চরিত্রে দেখা যাবে, যিনি তরুণদের সন্ত্রাসের পথ দেখাবে। কিন্তু একটি নিউজ পোর্টালের মধ্যে অভিনেতা জানতে পারেন যে, চলচ্চিত্রটির প্রচারের জন্য তাঁর নাম ব্যবহার করা হচ্ছে, সেই কারণেই চরম ক্ষুব্ধ হয়ে যান অভিনেতা ছবির নির্মাতাদের উপর। জানা গিয়েছে, অভিনেতা নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। প্রায় পাঁচবছর আগে এই ছবির শুটিং শুরু করেছিলেন পঙ্কজ। কিন্তু এখনও এই ছবি মুক্তি পায়নি। এমনকী ছবি মুক্তির চূড়ান্ত তারিখও অভিনেতাকে জানানো হয়নি। অথচ তাঁর নাম ব্যবহার করে প্রচার চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। অবশেষে ছবিটির হোর্ডিং দেখে তিনি এ বিষয়ে জানতে পারেন। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, তাঁর নামটি ‘আজমগড়’-এর জন্য ব্যবহৃত হচ্ছে। যা অভিনেতার পরবর্তী ছবি ‘ওহ মাই গড ২’ কে প্রভাবিত করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, অভিনেতা এমন ‘সস্তা জনপ্রিয়তা’ চান না। তাই তিনি চান না নির্মাতারা প্রচারের জন্য তাঁর নাম ব্যবহার করুক। যদি তাঁরা রাজি না হয় তাহলে অভিনেতা অবিলম্বে ব্যবস্থা নেবেন। কাজের ফ্রন্টে, অক্ষয় কুমার এবং ইয়ামি গৌতমের সঙ্গে পঙ্কজের ‘ওহ মাই গড ২’ রয়েছে। এছাড়াও তাঁর পাইপলাইনে রয়েছে ‘মেট্রো ইন ডিনো’, ‘ফুকরে ৩’-মতো একাধিক সিনেমার কাজ। তাঁকে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজনেও দেখা যাবে তাঁকে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার