‘শাকিবের সঙ্গে এখনও আমার ডিভোর্স হয়নি, সময় নিচ্ছি’, শবনম বুবলী

অপু থাকাকালীনই বুবলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব, তাই বুবলীর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক কখনই মান্যতা দেননি অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২২ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের বিষয়টি প্রথমবার সামনে আনেন অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খান এবং বুবলীর একটা সন্তানও রয়েছে। তাঁরা ২০১৮ সালে বিয়ে করেছেন, গোটা বিষয়টিই ৪ বছর চেপে ছিলেন অভিনেত্রী। তাই যখন খবরটি সামনে আসে, চারিদিকে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। শেষে বুবলীর সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন শাকিব খানও। কিন্তু কয়েকমাস পরেই তিনি জানিয়ে দেন বুবলীর সঙ্গে থাকবেন না তিনি।

তবে ছেলের সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন। শাকিব খানের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক নিয়েও একসময় বিতর্ক তুঙ্গে উঠেছিল। তবে বুবলীর সঙ্গে এখনও আইনিভাবে ছাড়াছাড়ি হয়নি শাকিব খানের। ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন বুবলী। দু’বছর পরে মার্চে জন্ম হয় তাঁদের ছেলে শেহজাদ খান বীরের। কিন্তু বুবলীর সঙ্গে অবৈধ সম্পর্ক বলে বিষয়টি এড়িয়ে যান শাকিব খান। তবে বুবল জানাচ্ছেন, তাঁদের এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি তারা সময় নিচ্ছেন। কিন্তু মাঝে মধ্যেই শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ সংবাদমাধ্যমে উঠে আসে। অপু থাকাকালীনই বুবলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব, তাই বুবলীর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক কখনই মান্যতা দেননি অভিনেতা।

তবে বুবলীর সঙ্গে শাকিব খানের একটা জায়গায় খুব মিল রয়েছে। তাঁরা দু’জনেই খুব অন্তর্মুখী। শাকিবের রাগও চূড়ান্ত। তবে তিনি রাগটা প্রকাশ করেন না। তাঁরা বাইরে খুব একটা নিজেদের পরিচয় না দিলেও শাকিব বুবলীকে একসময় ‘লক্ষ্মী’ নামে ডাকতেন। কিন্তু শাকিব যতই বলুক তাঁদের মধ্যে সম্পর্ক নেই, কিন্তু বুবলীর মনে করেন, এখনও তিনি শাকিবের স্ত্রী। তবে তাঁরা আলাদা থাকছেন ঠিকই, কিন্তু তাঁদের ডিভোর্স হয়নি। সময় নিচ্ছেন। তবে সন্তানের ভাল ভবিষ্যতের জন্যে সবকিছুই করতে পারেন বুবলী।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট